ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৬, ১৬:৪৯

আগামী দুইদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে পারে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, তিনি দ্বিতীয় দফায় সংলাপে বসার দিকে ইঙ্গিত করেছেন। তবে ইসলামাবাদে পরবর্তী দুইদিনের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা খুব কম।

এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পরবর্তী বৈঠক সম্পর্কে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও চারদিনের সফরে সৌদি আরব, কাতার ও তুরস্কে যাচ্ছেন।

ইসলামাবাদ থেকে আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার জানিয়েছেন, শেহবাজ শরিফ ১৮ এপ্রিলের আগে দেশ ফিরবেন না। এটি ইঙ্গিত দিচ্ছে, সংলাপটি আগামী কয়েকদিনের মধ্যে হলেও ঠিক পরবর্তী দুইদিনের মধ্যে হবে- সেটি নিশ্চিত করে বলার উপায় নেই।

কামাল হায়দার বলছেন, এটি মূলত একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়া। কূটনীতিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে কিছুটা সময় লাগে। তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো- গুরুত্বপূর্ণ আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে ওয়াশিংটন ও তেহরান থেকে ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে।

তবে আইআরএনএ’র বরাত দিয়ে বিবিসি বুধবার লিখেছে, তেহরান ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে ঠিকই, তবে নতুন কোনো বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয়। সংলাপ নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্যের পর ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ৮ এপ্রিল শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার কোনো চেষ্টা চালায়, তবে তা ব্যর্থ হতে বাধ্য। ইরানি জাতি কখনোই নতি স্বীকার করবে না।

বুধবার তেহরানের জরুরি সেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, তেহরান কোনোভাবেই যুদ্ধ বা অস্থিরতা চায় না। সবসময়ই বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক মিথস্ক্রিয়ার ওপর গুরুত্ব দিয়েছে।

আমার বার্তা/এমই

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে বাহরাইনের মানুষকে

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

২০২৫ সালে সিঙ্গাপুরের পর্যটন থেকে আয় রেকর্ড ৩২.৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলারে পৌঁছেছে; এর মধ্যে MICE-এর

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

তিনদিনের চীন সফর শেষ করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

ইরান যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর পর অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয়দের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু