ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাঝ-আকাশে মার্কিন দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি ৮২৩ কোটি ১০ লাখ

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১০:৫২

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত এক বিমান প্রদর্শনীতে মাঝ-আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে মার্কিন নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান। ভয়াবহ এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

রোববার (১৭ মে) ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বিমান দুটি আকাশে অ্যাক্রোবেটিক কৌশল ও ফরমেশন ফ্লাইট প্রদর্শনের সময় অত্যন্ত কাছাকাছি চলে আসে। একপর্যায়ে তারা মাঝ-আকাশে সংঘর্ষে লিপ্ত হয়।

ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সংঘর্ষের কয়েক সেকেন্ডের মধ্যেই উভয় বিমানের ক্রুরা ইজেক্ট করে প্যারাসুটের মাধ্যমে নিরাপদে নিচে অবতরণ করেন। এ সময় আকাশে ধোঁয়া ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে আগুনও দেখা যায়।

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত চার ক্রু সদস্যই প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে তারা আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানঘাঁটি লকডাউন করা হয় এবং এয়ার শোর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। পরে মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে দর্শকদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, প্রতিটি বিমানের মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৮২৩ কোটি ১০ লাখ।

ইএ-১৮জি গ্রাউলার হলো এফ/এ-১৮এফ সুপার হর্নেটের উন্নত সংস্করণ। এটি মূলত ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা, শত্রুপক্ষের রাডার জ্যামিং এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত হয়। এ ধরনের মিশনে পাইলটদের মধ্যে অত্যন্ত নিখুঁত সমন্বয় প্রয়োজন হয়।

ঘটনার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে সংঘর্ষের পরপরই আকাশে প্যারাসুট ভেসে ওঠার দৃশ্যকে অনেকে ‘অলৌকিকভাবে বেঁচে যাওয়া’ হিসেবে বর্ণনা করেছেন।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত সামরিক তদন্ত শুরু হয়েছে। তদন্তে ফ্লাইট ডেটা, যোগাযোগ রেকর্ড এবং কৌশলগত তথ্য বিশ্লেষণ করা হবে।

উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। সে সময় এক গ্লাইডার দুর্ঘটনায় একজন পাইলট নিহত হন। ঘটনাটি তখনো ব্যাপক আলোচিত হয়েছিল।

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হবে’ কারণ 'ইরান

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র কয়েক দিনের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথ্য

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ বিমান ও স্থল অভিযানে গত ৩ দিনে নাইজেরিয়ায় আন্তর্জাতিক ইসলামি

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশকে ফোন বাংলাদেশির 

অস্ট্রেলিয়ার সিডনিতে এক প্রবাসী বাংলাদেশি পরিবারে এক ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে। সিডনির দক্ষিণ-পশ্চিমের ক্যাম্পবেল টাউন এলাকায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আ.লীগ সেদিনই ফিরেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ

মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

মা দরজায় কড়া নাড়ছিলেন, ভেতরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড!