ই-পেপার বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের

আমার বার্তা অনলাইন
২৮ মে ২০২৬, ১৯:৩৮
আপডেট  : ২৮ মে ২০২৬, ১৯:৩৯

ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর আগ্রাসী আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। যে ঘাঁটি থেকে বন্দর আব্বাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়েছিল মার্কিন সেনারা, সেটিতেই হামলা হয়েছে।”

ওয়াশিংটন যদি ফের হামলা চালায়, তাহলে পরবর্তী জবাব ‘আরও নিখুঁত ও সিদ্ধান্তমূলক’ হবে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে আইআরজিসির বিবৃতিতে।

গতকাল বুধবার মাঝ রাতের দিকে ইরানের বন্দর আব্বাসে বোমাবর্ষণ করেছিল মার্কিন বাহিনী। হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী মার্কিন পতাকাবাহী একটি ট্যাংকার জাহাজ লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার জেরে বন্দর আব্বাসে আইআরজিসির একটি ড্রোন নিক্ষেপ স্টেশনে হামলা করেছে মার্কিন বাহিনী।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর বোমা বর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা হামলা চালানো হয়েছে; কোন ঘাঁটিতে হামলা হয়েছে— তা উল্লেখ করা হয়নি।

সূত্র : এএফপি

আমার বার্তা/জেএইচ

ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ইরানের হরমুজ প্রণালি রক্ষণাবেক্ষন ও প্রণালি থেকে টোল আদায়কারী কর্তৃপক্ষ কমিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি

তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে শুভেচ্ছা জানিয়ে চিঠি

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ ইবোলার নতুন ধরন বুন্দিবুগিও-কে মোকাবিলায় নতুন টিকা তৈরি করেছেন রুশ বিজ্ঞানীরা। গতকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগের মহিমায় ঢাকার পাড়া-মহল্লায় কোরবানি উৎসবের আমেজ

ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত

তদন্ত রিপোর্ট পেয়ে আদ-দ্বীনের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে

কোরবানির পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন, আহত ১৬৮

ঈদগাহে নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী

বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রথম অনুশীলনেই অনুপস্থিত, পরীক্ষার জন্য হাসপাতালে নেইমার

রেকর্ডের ছড়াছড়িতে ‘ইউনিভার্স বেবি বস’ তকমা পেলেন সূর্যবংশী

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, থাকতে পারে গরমের অস্বস্তি

প্রধান জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজের নিয়ত-নিয়ম, দোয়া ও খুতবা

কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা