ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

স্পেনে ভয়াবহ দাবদাহে ৪ দিনে প্রাণ গেছে ২১২ জনের

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১৬:৩৫

ইউরোপের বড় অংশজুড়ে জেঁকে বসা রেকর্ড ভাঙা দাবদাহে চারদিনে স্পেনে ২১২ জনের প্রাণহানি ঘটেছে। গত রোববার থেকে বুধবারের মধ্যে দেশটিতে এসব মানুষ মারা গেছেন বলে স্পেনের একটি সরকারি সংস্থা জানিয়েছে।

স্পেনে তীব্র দাবদাহে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহের পর অতীতের স্বাভাবিক মৃত্যুর হারের সঙ্গে তুলনা করে দেশটির মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা মোমো। মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখতে সংস্থাটি বাহ্যিক বিভিন্ন বিষয়কেও বিবেচনায় নেয়। এর মধ্যে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের আবহাওয়ার তথ্যও বিবেচনায় নেওয়া হয়।

মোমোর তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা দেশটিতে এর আগে রেকর্ড গরম পড়েছিল ২০২৫ সালের গ্রীষ্মে। ওই বছরের জুন মাসের একই সময়ে (চার দিনে) অতিরিক্ত ৯৮ জনের প্রাণহানি ঘটেছিল।

দেশটির সরকারি এই সংস্থা বলছে, স্পেনে গত বছরের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে গরমজনিত কারণে মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩২ জনে পৌঁছেছিল। এই সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮৭ দশমিক ৬ শতাংশ বেশি।

চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে জুনের ইতিহাসে ১৯৫০ সালের পর থেকে সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত সোমবার গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার তা দাঁড়ায় ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াসে।

এমনকি এই দুই দিন ১৯৫০ সালের পর থেকে জুনের সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙেছে। গত সোমবার সর্বনিম্ন গড় তাপমাত্রা ২০ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ছিল ১৯ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস। এই ধরনের অতি উষ্ণ রাতের কারণে মানুষের ঘুমানো কঠিন হয়ে পড়ে; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

তীব্র এই আবহাওয়ার কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রিসহ উত্তর স্পেনের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সাধারণত এসব অঞ্চলে তীব্র গরম পড়ে না। তবে এবার সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

উত্তর অংশে তুলনামূলক কম মাত্রার হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে। তবে সেখানে বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়া সংক্রান্ত বেশিরভাগ সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে। - সূত্র: এএফপি।

আমার বার্তা/এমই

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাম্প্রতিক ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ফিলিস্তিনপন্থি অবস্থান নেওয়া একাধিক প্রার্থী জয় পেয়েছেন। এতে করে

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

বুধবার ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া বিধ্বংসী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

জনবান্ধব-দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাতে সরকারের জিরো টলারেন্স নীতি: মন্ত্রী

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে বাকৃবি ভিসির সংবর্ধনা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, সই হবে ১৫ সমঝোতা স্মারক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

স্পেনে ভয়াবহ দাবদাহে ৪ দিনে প্রাণ গেছে ২১২ জনের

তেলবাহী লরিতে জিপিএস সংযোগে অর্থ জমা না দেওয়ার সিদ্ধান্ত মালিক সমিতির

রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

শুক্রবার ঢাকার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

হাওর ও পার্বত্য অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়