ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১২:৩৪

আধুনিক কাতারের রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আজ রোববার সকালে কাতারের রাজকীয় দেওয়ান (আমিরি দেওয়ান) এক বিবৃতিতে দেশটির সাবেক এই শীর্ষ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর মধ্যপ্রাচ্যের এই দেশটির শাসনের দায়িত্বে ছিলেন।

কাতারের রাজকীয় আদালতের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়েছে, আল্লাহর হুকুম এবং তকদিরের ওপর অবিচল বিশ্বাস রেখে, আমিরি দেওয়ান অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জাতির এক অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছে। আমাদের প্রিয় সাবেক আমির এবং ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মহান আল্লাহ তাঁর ওপর রহমত বর্ষণ করুন।

শেখ হামাদ বিন খলিফা আল থানিকে আধুনিক কাতারের প্রধান স্থপতি ও দূরদর্শী শাসক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর শাসনকালেই কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান লাভ করে এবং ইতিহাসের সবচেয়ে দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগ প্রত্যক্ষ করে, যা দেশটিকে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেছিল। এ ছাড়া তাঁর বিশেষ নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় ১৯৯৬ সালে বিশ্বখ্যাত আন্তর্জাতিক স্যাটেলাইট সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে এটি মধ্যপ্রাচ্যের গণমাধ্যম ও ভূ-রাজনীতিতে এক যুগান্তকারী বিপ্লব ঘটায়।

শেখ হামাদ ১৯৫২ সালে দোহায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালে যুক্তরাজ্যের বিখ্যাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে কাতার সশস্ত্র বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৫ সালে এক রক্তপাতহীন প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে তিনি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। তাঁর দীর্ঘ শাসনামলে কাতার কেবল অর্থনৈতিকভাবে স্বাবলম্বীই হয়নি, আন্তর্জাতিক কূটনীতি, খেলাধুলা এবং বিশ্বমঞ্চে এক প্রভাবশালী দেশ হিসেবে নিজের অবস্থান দৃঢ় করে।

২০১০ সালে তাঁর দূরদর্শিতাতেই কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজনের সুযোগ পেয়েছিল। ২০১৩ সালের জুন মাসে তিনি তাঁর চতুর্থ ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। এরপর থেকে কাতারে তিনি ‘ফাদার আমির’ হিসেবে বিবেচিত হন।

বন্যা ও খরায় বিশ্বে খাদ্যের দাম ঊর্ধ্বমুখী থাকবে ২০২৮ সাল পর্যন্ত

ইরান যুদ্ধের পাশাপাশি চলতি বছর বিশ্বজুড়ে খাদ্য পণ্যের সরবরাহ ও দামে দ্বিতীয় ধাক্কা দিতে পারে

আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে এই হামলা

একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা

ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে টানা তিনবারের মতো হামলা চালাল ওয়াশিংটন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি