ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব সেনা ইরাক ছাড়বে

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১৩:৫৫

টানা দুই দশকেরও বেশি সময় পর ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের শেষ সেনাসদস্যটিও ইরাক ত্যাগ করবে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৩ সালে তৎকালীন ইরাকি শাসক সাদ্দাম হোসেনের পতনের লক্ষ্যে শুরু হওয়া মার্কিন সামরিক অভিযানের পর, দীর্ঘ ২৩ বছর ধরে চলা এই সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে। তবে সামরিক সম্পর্ক শেষ হলেও, মার্কিন কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সেনা যাবে, কোম্পানি আসবে

হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব সেনা ইরাক ছেড়ে যাবে। তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকে থাকবে এবং তাদের বিনিয়োগ আরও বাড়বে।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সিদ্ধান্তের প্রতি সহমত পোষণ করে বলেন, আমরা মনে করি, সেখানে (ইরাকে) আর আমাদের সামরিক বাহিনীর প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি ইরাকের তেলসম্পদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, আমরা অনেক চুক্তি করব। এতে দুই দেশের জন্যই প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমরা বিপুল পরিমাণ তেল উত্তোলন করব।

সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের আলটিমেটাম

ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সেনা প্রত্যাহারের এই পরিকল্পনাটি দেশের অভ্যন্তরে ইরান-সমর্থিত প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত।

প্রধানমন্ত্রী আল-জাইদি এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ সেপ্টেম্বরের পর ইরাক রাষ্ট্রের বাইরে অন্য কোনো গোষ্ঠীকে অস্ত্র বহনের অনুমতি দেওয়া হবে না। মূলত, মার্কিন সেনা চলে যাওয়ার পর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনাই আল-জাইদি সরকারের মূল লক্ষ্য।

আসছে মেগা পাইপলাইন চুক্তি

সামরিক নির্ভরশীলতা কাটিয়ে ইরাকের মূল লক্ষ্য এখন তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে বড় ধরনের মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত করা। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, একসময় ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা অংশ নিলেও সাম্প্রতিক মাসগুলোতে সেই সংখ্যা এমনিতেই কমে এসেছিল।

ইরাকি কর্মকর্তাদের সূত্র মতে, অর্থনৈতিক এই নতুন যাত্রার অংশ হিসেবে আগামী শুক্রবার একটি মেগা চুক্তি সই হতে যাচ্ছে। ইরাক সরকারের সাথে মার্কিন জ্বালানি জায়ান্ট শেভরন, টিআই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসি এই চুক্তিতে স্বাক্ষর করবে।

এই প্রকল্পের আওতায় প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম একটি বিশাল পাইপলাইন নির্মাণ করা হবে, যা ইরাকের বসরা থেকে শুরু হয়ে হাদিথা হয়ে তুরস্ক ও সিরিয়ার বন্দর পর্যন্ত বিস্তৃত হবে। এর মাধ্যমে বিশ্ব বাজারে ইরাকের তেল রপ্তানি ক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে ভারতের আত্মপ্রকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে টানা আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয়

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনব্যাপী সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান