ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

আমার বার্তা অনলাইন:
২০ জুলাই ২০২৬, ১৭:৫৩
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে গেছে। তেহরানের উচিত এই সংঘাতের প্রতিক্রিয়া বা পরিণতি মেনে নেওয়া।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাস্তবতা হলো আজ ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত আছে। আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নিতে হবে।’

গত মাসে স্বাক্ষর হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি, পাল্টাপাল্টি হামলায় যখন ভঙ্গুর অবস্থায়, তখনই এমন ঘোষণা দিলেন পেজেশকিয়ান। চলমান সংঘাত বন্ধে প্রকাশ্যে চলা কূটনৈতিক তৎপরতারও তেমন অগ্রগতির কথা সামনে আসেনি।

সোমবার শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সফরের কথা আছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির। মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ইরানি মন্ত্রী পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তবে এর সঙ্গে চলমান সংঘাতের কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির মুখে। সোমবার বাহরাইন ও কুয়েতের সরকার জানিয়েছে, তাদের দেশে ইরান নতুন করে হামলা চালিয়েছে। যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত বা ধ্বংস করেছে। কুয়েতে হামলার ব্যাপারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে।

ইরানের পাল্টা হামলার পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এ অবস্থায় লোহিত সাগর দিয়ে চলাচল করা নিজেদের জাহাজগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই সতর্কতার মধ্যেই সোমবার হরমুজ প্রণালি দিয়ে চলা একটি জাহাজে গুলির খবর পাওয়া গেছে।

আমার বার্তা/এমই

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে ভারতের আত্মপ্রকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে টানা আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয়

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনব্যাপী সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান