ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ৮ জন

আমার বার্তা অনলাইন:
২৯ জুলাই ২০২৬, ১১:১৫

ইরাকে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চালানো যৌথ এই হামলায় আটজন নিহত হয়েছেন। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে তারা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন ও রিয়াদ।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় নিহত আটজন দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদস্য। নিনেভেহে পিএমএফের কমান্ড জানিয়েছে, হামলায় আরও চার সদস্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর অভিযোগে ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নির্ভুল হামলা চালানো হয়েছে।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে চালানো ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকের পূর্বাঞ্চলে একাধিক অস্ত্র ও রসদসংরক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, আইআরজিসির এসব হামলা ছিল অযৌক্তিক এবং ব্যর্থ।

সেন্টকম আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ৬০০টির বেশি হামলার চেষ্টা চালিয়েছে। তারা সতর্ক করে বলেছে, আইআরজিসি এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরও জবাব দেবে।

ইরাকে হামলার তথ্য নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সমন্বয় করে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, সোমবার ও মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রিয়াদ অঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া ড্রোন প্রতিহত করা হয়েছিল। তার দাবি, এসব ড্রোন ইরাকের ভূখণ্ড থেকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা ছুড়েছিল।

তিনি বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অধিকার এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এসব যৌথ অভিযান চালানো হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটি উত্তেজনা বাড়াতে চায় না, তবে ভবিষ্যতে যেকোনও হামলার জবাব দেওয়া হবে।

অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, ইরাকে চালানো যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের চালানো ড্রোন হামলায় সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তারা আরও বলেছে, সৌদি আরব উত্তেজনা বাড়াতে চায় না। তবে দেশের সার্বভৌমত্ব, নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তারা পিছপা হবে না।

আমার বার্তা অনলাইন:

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পরেই রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের কয়েক ঘণ্টা পরেই রাশিয়ায়

আরাগচির বেফাঁস মন্তব্য : ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

ভেনেজুয়েলা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সাম্প্রতিক এক বেফাঁস মন্তব্যের পর ইরানি রাষ্ট্রদূতকে তলব

কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতীয় শত্রুদের মতোই শত্রু

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বয়কটের ডাক দেওয়া স্থানীয়দের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুইদিনে ৩০

আজাদ কাশ্মীরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই দিনে নিহত ৩০

  পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরে সপ্তাহজুড়ে চলমান আন্দোলনে ভয়াবহ দমনপীড়ন চলিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে গত দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক

শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পরেই রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর

পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

‘নগদ’ বিক্রি নিয়ে যা ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন: ফকির মাহবুব আনাম

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে বিদেশি লেনদেন সেবা দিতে পারবে ব্যাংক

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

দক্ষ প্ল্যাটফর্ম তৈরিতে সিআইইউ, হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপ-একসঙ্গে কাজ করবে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৫: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ

শাপলা চত্বর মামলা: গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে এনএসডিএ’র আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন প্রতিমন্ত্রী ইশরাক

কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা