ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

ইরান যুদ্ধ যত দীর্ঘ তত লাভ তেল কোম্পানিগুলোর, কে কত আয় করল?

আমার বার্তা অনলাইন:
০৫ আগস্ট ২০২৬, ১১:২৩

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মাসের পর মাস তেলের দাম উচ্চ পর্যায়ে থাকায় বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানির দাম। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের ভোক্তা বাজারে। তবে এই সংকটের মধ্যেই রেকর্ড মুনাফা করেছে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলো।

কে কত আয় করেছে

মার্কিন তেল জায়ান্ট এক্সনমোবিল চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ১৪ দশমিক ৫ বিলিয়ন (১ হাজার ৪৫০ কোটি) মার্কিন ডলার মুনাফা করেছে। তাদের সমন্বয়কৃত আয় ছিল ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এটি কোম্পানিটির গত চার বছরের সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা।

আরেক জায়ান্ট শেভরন বছরের দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ২০০ কোটি ডলার আয়ের কথা জানিয়েছে। এটি গত ছয় বছরের মধ্যে তাদের সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা।

ব্রিটিশ-ডাচ কোম্পানি শেল দ্বিতীয় প্রান্তিকে আয় করেছে প্রায় এক হাজার কোটি ডলার। তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায় কোম্পানিটির আয় প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে।

ফরাসি কোম্পানি টোটালএনার্জিজের দ্বিতীয় প্রান্তিকের আয় আগের বছরের তুলনায় বেড়েছে একলাফে ৬৭ শতাংশ। এটি প্রায় তিন বছরের মধ্যে কোম্পানিটির সেরা আর্থিক ফলাফল।

যুক্তরাজ্যভিত্তিক বিপি মুনাফা করেছে ৫৭৩ কোটি ডলার। এক বছর আগে একই সময়ে তাদের মুনাফা ছিল ২৩৫ কোটি ডলার।

বিশ্বের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর দ্বিতীয় প্রান্তিকের মুনাফা দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৯ কোটি ডলার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৪৪ শতাংশ।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে তেলের আন্তর্জাতিক বাজারে দাম ধারাবাহিকভাবে বেড়েছে। এতে যেসব কোম্পানির উৎপাদন হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল নয়, তারা বেশি সুবিধা পেয়েছে।

একই সঙ্গে শোধনাগারগুলোর মুনাফাও বেড়েছে। কারণ, অপরিশোধিত তেলের পাশাপাশি পরিশোধিত জ্বালানির দামও বেড়েছে।

জ্বালানিবিষয়ক বিশ্লেষক মুইউ সু বলেন, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। প্রথম প্রান্তিকে এ দাম ছিল ৭৮ দশমিক ৩৮ ডলার। আর ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৬৬ দশমিক ৭১ ডলার।

ওয়াল স্ট্রিটের বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি ৫০০–এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে জ্বালানি খাতের আয় বছরে বছরে ১৩৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এটি সূচকে অন্তর্ভুক্ত সব খাতের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

অর্থনীতিবিদদের মতে, শুধু তেলের দাম বাড়েনি, বরং উৎপাদন ব্যয় তুলনামূলক কম থাকায় কোম্পানিগুলোর নিট মুনাফাও দ্রুত বেড়েছে।

ফলে চলমান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যে বিশ্বের বড় তেল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের অতিরিক্ত মুনাফা অর্জন করছে।

সূত্র: আল-জাজিরা

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত ৩১

নেপালে আকস্মিক বন্যায় ৪০০ জন পর্যটক নিখোঁজের খবর পাওয়া গেছে। দেশটির ট্যুরিজম বোর্ডের বরাত দিয়ে

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে নিহত হয়েছে ১৫

ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালনি তেল ক্রয়ের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে

হাইতিতে গ্যাংয়ের হামলায় নিহত ৪৭, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

ক্যারিবীয় সাগরে অবস্থিত হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে রাতভর গ্যাংয়ের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। হামলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত ৩১

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজস্ব আহরণে নতুন গতি, এনবিআরের নেতৃত্বে কঠোর কর্মপরিকল্পনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

বিজয়নগর শাখার উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার