ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিলো ইরান

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১০:৩৪

হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর এসব শর্তের কথা জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এ ছাড়া সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদও মুক্ত করার দাবি জানিয়েছে তেহরান।

জোলঘাদর বলেন, ‘এগুলো ইরানের জনগণের দাবি। ১৬০ দিন ধরে তারা এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ খুলা হবে না।’ এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান।

তবে তিনি সতর্ক করে বলেন, প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হলো—জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, এ বিষয়ে ইরান ও ওমানের আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ হয়েছে।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশটির আইনপ্রণেতারা ওমানের সঙ্গে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির বিষয়ে মোটামুটি একমত হয়েছেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছেন।

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার

সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন

সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে,

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: আইআরজিসি

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে বলে

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আদিবাসী নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে বিএনপি

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি হেফাজতের

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, পরম মমতায় রোপণের অনুরোধ মন্ত্রীর

হবিগঞ্জে লরি-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর আদেশ

কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল: মুক্তিযুদ্ধমন্ত্রী

পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি গ্রেপ্তার

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস