ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৯
আপডেট  : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিন ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানায়।

মারদিনের আরতুকলু জেলা মুফতি কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই পর্যটকের নাম শায়েভন। শহরটি ভ্রমণের সময় তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে মুফতি কার্যালয়ে তার ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আরতুকলু জেলা মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শায়েভন কালেমায়ে শাহাদাত পাঠ করেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম আবদুল্লাহ রাখেন। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান নতুন মুসলিম আবদুল্লাহর হাতে পবিত্র কোরআনের একটি কপি তুলে দেন।

ঐতিহাসিক স্থাপত্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য মারদিন তুরস্কের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার প্রভাব এই শহরের স্থাপত্য ও সংস্কৃতিতে ফুটে উঠেছে। ফলে তুরস্কের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা নিয়মিত মারদিন ভ্রমণে আসেন।

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।  মঙ্গলবার

ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র

কালোবাজারে তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করতে চায় যুক্তরাষ্ট্র। এ

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মুসলিম বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিকাশের সঙ্গে

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। ইউক্রেনের এসব হামলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিদের ফেরত চায় বাংলাদেশ

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ