ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

অবশেষে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০

অবশেষে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এ তথ্য জানান।

সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় জেলেনস্কি বলেন, সর্বশেষ বৈঠকে ট্রাম্প তাকে জানিয়েছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

রাশিয়ার বাড়তে থাকা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্যাট্রিয়ট ব্যবস্থা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে দেশটি।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় জেলেনস্কি আবারও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সহায়তা চেয়েছেন। শীত মৌসুম সামনে রেখে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি এর আগে বলেছিলেন, শীতকাল পার করতে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের মোট প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের প্রায় ৫ শতাংশ প্রয়োজন। রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে প্রয়োজন হতে পারে প্রায় ১০ শতাংশ।

তবে লাইসেন্স দেওয়া হলেও ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অবকাঠামো গড়ে তুলতে এক বছরের বেশি সময় লাগতে পারে। ফলে এই উদ্যোগ ইউক্রেনের তাৎক্ষণিক ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণ করতে পারবে না।

এর আগে জুলাইয়ে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেছিলেন। পরে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে বলে অবস্থান পরিবর্তন করেন।

এদিকে শুক্রবার রাশিয়ার একটি ড্রোন কিয়েভের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ১৪ বছরের এক কিশোর নিহত হয়। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়া এখন দিনের বেলাতেও কিয়েভে ড্রোন হামলা চালাচ্ছে।

জেলেনস্কি হামলার নিন্দা করে এটিকে সামরিক দিক থেকে যুক্তিহীন ও ভয়াবহ হামলা বলে মন্তব্য করেছেন। হামলায় ভবনটির নবম ও দশম তলার কয়েকটি অ্যাপার্টমেন্ট পুড়ে যায়। ঘটনাস্থলে বাসিন্দাদের জড়ো হতে দেখা যায় বলে জানিয়েছে এএফপি।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা এলাকায় একটি ডাকঘরেও হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় আরও একজন নিহত হয়েছেন। - সূত্র: ইউরোনিউজ ও এএফপি

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-তে যোগ দিতে রাজস্থানে এসেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

উত্তর-আটলান্টিক সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪ অঙ্গরাজ্য নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত হিংসা। মিয়ানমার সীমান্তের কাছাকাছি কামজং জেলার

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

রাজা ষষ্ঠ মোহাম্মদের নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘের ওআইসিভুক্ত দেশগুলোর সম্মেলনে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

নিউইয়র্ক থেকে ঢাকায়: বড় অর্জন, ছোট ছোট প্রশ্ন

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

কক্সবাজার নিয়ে বিপাকে রয়েছে সরকার: মীর শাহে আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন