ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

‘সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন’

আমার বার্তা অনলাইন
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘সরকার গঠনের পরে অর্ধ বছর চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় কোন একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোন একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোন সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানাধীন সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে, দ্রব্যমূল্যে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সন্ত্রাস, চাঁদাবাজির পরিমাণ ও ব্যাপ্তি বেড়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ। সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’

প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে।’ এ সময় তিনি শরীয়াহ, সততা ও দক্ষতাকে সামনে নিয়ে নির্বাচনি প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমিরর জাতীয় নির্বাচনের আগেই

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

এক দফার হুঁশিয়ারি দেয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত

আঙুল বাঁকা করার হুমকি দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যদি সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়,

সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, সরকার দিনদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী 

যুক্তরাজ্যে আগস্টে পোশাক রপ্তানির সাফল্য

'দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না'

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

‘জুলাইয়ের চেতনা বিভক্ত হলে অপশক্তি সুযোগ নেবে’

বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

‌'ক‌ওমি মাদ্রাসা কারো বাবার সম্পত্তি নয়'

‘সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন’

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছরের বৃদ্ধ 

মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশনের যাত্রা শুরু

সাংবাদিক আবু জাফর সূর্য আটক 

রেজা হাসানের অর্থনীতির বই তরুণদের পথ দেখাবে : মাসউদুল কাদির

আলহামরা: স্পেনে মুসলিম শাসনের নিরব সাক্ষী যে প্রাসাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

চকবাজারে অটুট অগ্নিঝুঁকি, প্রতিশ্রুতি বহু-বাস্তবায়ন শূন্য

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান