ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৬, ১১:৩০

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে। তবে সৌদি বিমানবন্দরে হামলা চালিয়ে তারা ‘খুবই খারাপ’ কাজ করেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

সৌদি আরবের হুথিবিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র দেবে কি না, সে প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিষয়টি দেখবেন।

হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এটি সৌদি ভূখণ্ডে এক দশকের বেশি সময়ের মধ্যে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি নেতৃত্বাধীন জোট এ হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। জোটের ভাষ্য, বেসামরিক বিমানবন্দরে এ ধরনের হামলা ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’। হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।

হুথির বিরুদ্ধে কঠোর জবাবের ঘোষণা

রোববার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। সৌদি আরবের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপে যুক্ত হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

ট্রাম্পের বক্তব্যে সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত পাওয়া গেলেও তিনি হামলার জবাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

সৌদি আরব-হুথি সংঘাতের নতুন উত্তেজনা

ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। গত জুলাইয়ে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা বেড়েছে।

সাম্প্রতিক হামলাগুলো সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বাড়তে পারে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। - সূত্র: আল-জাজিরা

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ বা অপসারণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত

যুক্তরাষ্ট্রে গুলি করে দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ ৮ জনকে হত্যা

ভয়ংকর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। এক বাড়িতে দুই শিশু ও আট মাসের

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণদের দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানানোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটররা ই-রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

ভিএআরের সিদ্ধান্তে লা লিগায় প্রথমবার ঘটল এমন ঘটনা

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

যুক্তরাষ্ট্রে গুলি করে দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ ৮ জনকে হত্যা

সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত

মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

সৌদি বিমানবন্দরে প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’