ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সানায় সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুতিদের আঘাত

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮

ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব।

বুধবার (১৪ অক্টোবর) সকালে আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। হামলার পর সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে অবস্থানরত কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দেয় হুতিরা। গোষ্ঠীটি এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারির ওই সতর্কবার্তার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

জোটের নির্দেশের জবাবে সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় যেকোনো হামলার প্রতিক্রিয়ায় সৌদি রাজধানী রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ প্রতিশোধ নেওয়া হবে। এর পরপরই সৌদি আরামকোর প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটে।

এদিকে, রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। এ ছাড়া ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতে হামলা, ইয়েমেনে তেল স্থাপনা ঘিরে পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং রিয়াদমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংঘাত আরও বিস্তৃত হলে বৈশ্বিক তেল সরবরাহ এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। - সূত্র: আল জাজিরা

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানা এবং হোদেইদা প্রদেশে হুথিদের নিয়ন্ত্রণাধীন জাতীয় তেল উত্তোলন ও বিপনন প্রতিষ্ঠান ইয়েমেন

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

অধ্যাপক নাজলা বিনতে সাদ আর-রাদ্দাদি কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় উঠে এসেছেন। সৌদি আরবের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গভীর শোক

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট

রাশিয়া-কানাডা-সৌদি থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

আফগানিস্তানকে কৃতিত্ব দিলেও সুযোগ নষ্টের আক্ষেপ শান্তর

নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

বিশ্বজুড়ে অস্থিরতা, স্বস্তির খোঁজে বাংলাদেশ

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, বিচারের মুখে ৪৮৮ জন

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময় বাড়ল

সানায় সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুতিদের আঘাত

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী