ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

আমার বার্তা অনলাইন:
২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬

রাতের আঁধারে ঘর ছাড়ার নির্দেশ, চারদিকে অবরোধ, বাইরে যাওয়ার পথও বন্ধ। হঠাৎ এমন পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়েছেন অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন অনেকে। ইসরায়েলি বাহিনীর অভিযান ও অবরোধে এ পর্যন্ত প্রায় ২ হাজার ২০০ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন।

গত শনিবার (২৪ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের অন্তত ১৫টি এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব অভিযানে প্রায় ৭০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

এদিকে, হেবরনের মেয়র ইউসুফ আল জাবারি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর অভিযান ও অবরোধে শহরটির প্রায় ২ হাজার ২০০ বাসিন্দা ঘরছাড়া হয়েছেন।বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ফলে প্রস্তুতি নেওয়ার সময় পাননি তারা।

অন্যদিকে, শহরে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ থাকায় ঘরছাড়া বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। এতে তাদের দুর্ভোগ ও আতঙ্ক আরও বেড়েছে। গত শুক্রবার হেবরনের কাছে ইসরায়েলি সেনাদের একটি রিজার্ভ ঘাঁটিতে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন।

ওই দুই ফিলিস্তিনিও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। এর পরই অধিকৃত পশ্চিম তীরে পুরোপুরি অবরোধ জারির নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর হেবরনে অভিযান চালিয়ে বাড়িঘর ও যানবাহন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া, বাসিন্দাদের জোর করে সরিয়ে দেওয়া এবং শহর অবরুদ্ধ করে সাধারণ ফিলিস্তিনিদের ওপর শাস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে তারা।

অন্যদিকে, হেবরনের উত্তরে হালহুল এলাকায় ইসরায়েলি সেনাদের ছোড়া কাঁদানে গ্যাসে শ্বাসকষ্টে আক্রান্ত ছয় শিশুসহ নয়জনকে চিকিৎসা দিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।

এছাড়া, জেনিনে ইসরায়েলি অভিযানে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।হেবরন শহরে প্রায় ২ লাখ এবং পুরো হেবরন গভর্নরেটে আরও প্রায় ৬ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। শহর ও আশপাশের এলাকা অবরুদ্ধ থাকায় তাদের চলাচল, কাজ ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। - সূত্র: আল-জাজিরা

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

বিক্ষোভের নামে সহিংসতা-লুটপাট প্রতিহত করতে রাজধানী রোম, মিলানসহ বেশ কয়েকটি শহরে পুলিশের পাশাপাশি ৫ হাজারের

যুক্তরাষ্ট্র চাইলে আজই ইরানে হামলা চালাতে পারে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা চালাতে

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এক হামলার সময় অন্য যাত্রীদের জীবন বাঁচাতে

ইউরোপে মানবপাচার ব্যবসায় ২৫ সালে আয় ৫০৯ মিলিয়ন ডলার

সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীরা ২০২৫ সালে মানবপাচারকারী চক্রগুলোকে ৩৮৮ থেকে ৫০৯ মিলিয়ন ডলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট