ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

মেমোরি চিপের মূল্যবৃদ্ধিতে দাম বাড়তে পারে স্মার্টফোনের

আমার বার্তা অনলাইন:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯

এক সময় স্মার্টফোনে স্টোরেজ বাড়ানোর সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় ছিল মাইক্রোএসডি কার্ড। তবে গত কয়েক বছরে প্রায় সব ফ্ল্যাগশিপ এবং অধিকাংশ মিড-রেঞ্জ স্মার্টফোন থেকেই এই সুবিধা তুলে নেয় নির্মাতারা। এবার সেই সিদ্ধান্ত বদলাতে পারে। মেমোরি চিপের দাম বৃদ্ধি ও স্টোরেজ সংকটের প্রেক্ষাপটে স্মার্টফোনে আবারও মাইক্রোএসডি কার্ড স্লট ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বড় নির্মাতারা।

আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গিজমো চায়না-র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি বিশ্লেষক ও নির্ভরযোগ্য টিপস্টার জুকান০৫ (@Jukan05)-জানিয়েছে, অভ্যন্তরীণ স্টোরেজ চিপের দাম দ্রুত বাড়ছে। ফলে বেশি স্টোরেজযুক্ত স্মার্টফোন কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে উল্লেখযোগ্য অতিরিক্ত অর্থ। এই ব্যয়চাপ কমাতে বিকল্প সমাধান হিসেবে এক্সপেন্ডেবল স্টোরেজ চালুর চিন্তা করছে স্মার্টফোন কোম্পানিগুলো।

বিশ্লেষকদের মতে, এতে আগামী দিনে স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তাদের আশঙ্কা, ২০২৬-এর জানুয়ারি-জুনের মধ্যে স্মার্টফোনের দাম ৪০ শতাংশ বাড়তে পারে। তবে মাইক্রোএসডি কার্ড স্লট ফিরে এলে গ্রাহকরা তুলনামূলক কম স্টোরেজের ফোন কিনে পরে প্রয়োজন অনুযায়ী কম খরচে স্টোরেজ বাড়াতে পারবেন বলে পরামর্শ দিচ্ছেন তারা। এতে একদিকে স্মার্টফোনের দাম নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে ব্যবহারকারীর স্টোরেজ ব্যবস্থাপনাও হবে আরও সহজ ও নমনীয়।

তবে নির্মাতারা একসময় মাইক্রোএসডি কার্ড স্লট বাদ দেওয়ার পেছনে পাতলা ডিজাইন, উন্নত ওয়াটার রেজিস্ট্যান্স এবং দ্রুতগতির ইন্টারনাল স্টোরেজের যুক্তি তুলে ধরেছিলেন। সে কারণে এবার নতুন করে এই সুবিধা চালু করতে ভিন্ন প্রযুক্তিগত সমাধান খোঁজা হচ্ছে।

সম্ভাব্য সমাধান হিসেবে সিম ও মাইক্রোএসডি কম্বো ট্রে ব্যবহারের কথা ভাবা হচ্ছে। এতে একটি ট্রেতেই সিম কার্ড ও মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, ফলে ফোনের বাইরের ডিজাইনে বড় কোনো পরিবর্তন ছাড়াই পানিনিরোধক সুবিধা বজায় রাখা সম্ভব হবে।

এখনো পর্যন্ত বিষয়টি চূড়ান্ত নয়। তবে মেমোরি কম্পোনেন্টের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ২০২৬ সালের মধ্যেই মিড-রেঞ্জ স্মার্টফোনে মাইক্রোএসডি কার্ড স্লট ফিরে আসতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: গিজমো চায়না

আমার বার্তা/এল/এমই

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো