ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

আমার বার্তা অনলাইন
৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৫

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার খ্যাত জিওফ্রে হিনটন।

সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কৃত্তিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির উত্থানে আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরণের প্রযুক্তির উত্থান ২০২৬ সালে মানুষের জন্য মারাত্নক কর্ম সংকট সৃষ্টি করতে পারে।

সাক্ষাৎকারে হিনটনকে জিজ্ঞাসা করা হয়েছিল, সে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কী না? জবাবে হিনটন বলেন, ‘আমি সম্ভবত একটু বেশিই উদ্বিগ্ন। কারণ এই প্রযুক্তি আমার ধারণার চেয়ে দ্রুত বিকশিত ও উন্নত হচ্ছে। মানুষের অনুকরণ ও রিজনিংয়ের (সমস্যা সমাধান) মতো কিছু ক্ষেত্রে এটি অনেক ভালো করছে।’

২০২৬ সালে এআইয়ের প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখনই মারাত্নক। আমরা দেখতেই পাচ্ছি সামনে এটি আরও ভালো করবে।’

‘এটি এখনই কল সেন্টারের চাকরিতে মানুষের প্রতিস্থাপন করছে। সামনে এটি আরও অন্যান্য চাকরির ক্ষেত্রেও করবে।’- যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রতি সাতমাসে এটি (এআই) তার পূর্বের করা কাজের চাইতে দ্বিগুণ বড় কাজ করতে বা তার চেয়ে বেশি সক্ষম হয়।’

হিনটন বলেন, ‘আর কয়েক বছরের মধ্যেই এটি সফটওয়্যার প্রকৌশলের যেসব কাজ করতে মাসের পর মাস সময় লাগতো, তা করতে সক্ষম হবে। এবং তখন সেখানে খুবই অল্প লোকের প্রয়োজন হবে।’

অবশ্য এআইয়ের ইতিবাচক দিক নিয়েও কথা বলেছেন তিনি। এআই হেলথ কেয়ার, জিনিস নকশা করণ, শিক্ষা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানান তিনি।

‘ক্লোজ ফ্রেন্ডস’ নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিচার

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা। সম্ভাব্য এই সুবিধা চালু হলে, কেউ চাইলে

হ্যাকারদের রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল দুনিয়ার পরতে পরতে পাতা রয়েছে হ্যাকারদের ফাঁদ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলতে

কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম কি কিশোরদের ক্ষতি করছে? এই প্রশ্নই এখন আদালতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা

মেটা নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার পরিকল্পনা করছে। এই সুবিধা মিলবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। প্রযুক্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি আনতে মার্চে আসছেন পল কাপুর

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি, প্রশ্ন আসামের মুসলমানদের

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

বাংলাদেশের জন্য শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেষ হলো নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ