ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

হাফিজ রহমান:
০১ জুলাই ২০২৬, ১৭:১২

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্স খাতের সমন্বয়ে দেশের তরুণদের জন্য স্মার্ট কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে অনলাইন বুকিং ও ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম অতিথি ডট কম। প্রযুক্তিনির্ভর বহুমুখী সেবার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্র জানায়, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা নিয়ে কাজ করছে অতিথি ডট কম। একই সঙ্গে পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং ই-কমার্সভিত্তিক সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা জানান, অতিথি ডট কম শুধু একটি অনলাইন বুকিং প্ল্যাটফর্ম নয়; বরং এটি প্রযুক্তিনির্ভর আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির একটি সমন্বিত উদ্যোগ। দেশের বেকার যুবসমাজকে দক্ষতা, প্রযুক্তি ও ডিজিটাল সেবার সঙ্গে সম্পৃক্ত করে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ডিজিটাল সেবাকে দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে প্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেও কাজ করছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্স খাতের সমন্বিত উন্নয়ন দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে। এ ধরনের উদ্যোগ তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতিথি ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, "বাংলাদেশের তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর একটি টেকসই কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই দেশের প্রতিটি মানুষ সহজে ডিজিটাল সেবা গ্রহণ করুক এবং একই সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের জন্য নতুন আয়ের পথ তৈরি করুক।"

তিনি আরও বলেন, "পর্যটন, তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স খাতকে একই প্ল্যাটফর্মে এনে একটি আধুনিক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা দীর্ঘমেয়াদি অবদান রাখতে চাই।"

সংশ্লিষ্টদের আশা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ, উদ্যোক্তা উন্নয়ন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে অতিথি ডট কম দেশের কর্মসংস্থান, পর্যটন শিল্প এবং ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমার বার্তা/এমই

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

  কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে নতুন একটি ব্যবস্থা চালু করেছে মেটা। তবে ছবি

ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা বন্ধ করেছে মেটা। এই সুবিধায় অন্যের উন্মুক্ত

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল  সিম্ফনি এজেন্ট উন্মোচন করেছে টিকটক।

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

দেশের শীর্ষ চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের: ৬ দিনে ১০৯ জন নিহত

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

হরমুজে অচলাবস্থা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

মেসির অভিষেকের পর ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেও কেন খেলেননি তিনি?

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমেছে ২২১৬ টাকা