ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৮:২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রায়ই ‘প্লাস’ সাবস্ক্রিপশন আপগ্রেড করতে বিভিন্ন ধরনের নোটিফিকেশন দিয়ে থাকে। মার্ক জাকারবার্গের নেতৃত্বাধীন মেটা ফেসবুক-ইনস্টাগ্রামেও সাবস্ক্রিপশন চালু হয়েছে। ব্যবহারকারীদের এটি ব্যবহারের জন্য অথ্য খরচ করতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান এখন এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

বুধবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পরীক্ষামূলকভাবে ব্যবসা প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই চ্যাটবটসহ মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) ব্যবহারকারীদের জন্যও নতুন সাবস্ক্রিপশন চালু করেছে। ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাস নামে এ সাবস্ক্রিপশন পরীক্ষামূলক চালু হয়েছে। এছাড়া মেটা আরও উচ্চতর স্তরের সাবস্ক্রিপশনও পরীক্ষা করছে।

বিশ্লেষকরা বলছেন, এআই খাতে ক্রমবর্ধমান ব্যয় মেটাতে এ ধরনের পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। জাকারবার্গ অন্যদের তুলনায় এআই জগতে অনেকটাই পিছিয়ে রয়েছেন। বর্তমানে তিনি সেই জায়গাটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

টেক আর্কের প্রতিষ্ঠাতা এবং প্রধান বিশ্লেষক ফয়সাল কাওসা এনডিটিভিকে বলেন, মেটা এআই অবকাঠামোতে ১২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। এই বিনিয়োগের সার্থকতা প্রমাণের জন্য তাদের একটি পূর্বাভাসযোগ্য এবং সামঞ্জস্যপূর্ণ আয়ের উৎস প্রয়োজন। শুধু বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় দিয়ে এটি পূরণ করা সম্ভব নয়। এআই আসার পর পর কন্টেন্ট খোঁজ করার এবং ব্যবহারের ধরন যখন বদলে যাচ্ছে।

তিনি বলেন, মেটা মাইক্রোসফট বা গুগলের মতো বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আস্থা অর্জন করতে পারেনি। ফলে তাদের বাণিজ্যিক উপস্থিতিও তেমন সাড়া ফেলতে পারেনি। বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য এটি নেতিবাচক মনে হতে পারে।

ট্রুইস্ট সিকিউরিটিজ বলছে, ২০৩০ সাল নাগাদ সাবস্ক্রিপশন থেকে বছরে মেটার ২০ বিলিয়ন ডলার বাড়তি আয় হতে পারে। ডয়চে ব্যাংকের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, আগামী বছর সাবস্ক্রিপশন থেকে ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় হতে পারে। যদিও অনেক বিশ্লেষক উচ্চাভিলাষী হিসাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

মেটা বলছে, গত বছর সংস্থাটির মোট আয়ের ৯৭ দশমিক ৬ শতাংশ বিজ্ঞাপন থেকে এসেছিল। প্রতিষ্ঠানটি দুই দশকেও বিজ্ঞাপনের বাইরে ব্যবসাকে বিস্তৃত করতে পারেনি। অন্যদিকে গুগল বিজ্ঞপননির্ভর হলেও ১০ বছর আগে বিজ্ঞাপনের বাইরে যা আয় করত, মেটা গত বছরও সেই পরিমাণ আয় করতে পারেনি। এসব কারণে জাকারবার্গ এ ধরনের তৎপরতার দিকে ঝুঁকতে পারেন।

এআই বিশেষজ্ঞ এবং এআইএনসিউর্ডের সিটিও শ্রীনিবাস পদ্মনাভুনী বলেন, মেটার এ ধরনের পদক্ষেপ মূলত সাময়িক জোড়াতালি দেওয়ার শামিল। তিনি বলেন, মেটার পেইড প্লানগুলো দেখে মনে হচ্ছে তারা এআইতে নিজেদের বিশাল বিনিয়োগ তুলে আনতে চেষ্টা করছে। এজন্য কেবল নিয়মিত ব্যবহারকারীদের আরও বাড়তি কিছু সুবিধা দিয়ে টাকা আদায়ে মরিয়া হয়ে উঠেছে।

আমার বার্তা/এমই

বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিযোগিতায় সিঙ্গাপুর কেন এত গুরুত্বপূর্ণ?

ইদানীংকাল এটা পরিষ্কার যে প্রতিটি স্মার্টফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক যানবাহন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা সেমিকন্ডাক্টরের ওপর

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠান

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

কারিগরি ত্রুটি কাটিয়ে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরি হারানোর অভিযোগ করেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ