ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল মিটের যে সুবিধাগুলো অনেকেই জানেন না

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০

সাধারণ ব্যবহারকারীদের কাছে গুগল মিট ও জুমকে প্রায় একই ধরনের অ্যাপ মনে হতে পারে। দুটি প্ল্যাটফর্মই ভিডিও কনফারেন্সের জন্য বহুল ব্যবহৃত হয়। অফিসের কাজ হোক কিংবা পরিচিতদের সঙ্গে আড্ডা-এক জায়গায় উপস্থিত না হয়েও এসব অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যায়।

তবে জুমের মতো সাধারণ ভিডিও কলের বাইরেও গুগল মিটে বেশ কিছু সুবিধা রয়েছে, যা অনলাইন মিটিংকে আরও কার্যকর করতে পারে। গুগল ওয়ার্কস্পেসের অনেক সুবিধার মতো গুগল মিটেরও এমন কিছু ফিচার আছে, যেগুলো অনেক ব্যবহারকারী ব্যবহার করেন না।

মিটিং চলাকালে সরাসরি কথোপকথনের ক্যাপশন বা লেখা দেখার সুবিধা রয়েছে গুগল মিটে। এতে আলোচনার গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাদ পড়ার আশঙ্কা কমে। তরুণ প্রজন্মের অনেকেই যেমন ভিডিও দেখার সময় সাবটাইটেল চালু রাখেন, তেমনি এই ফিচার মিটিংয়েও কাজে আসতে পারে। অনুবাদের সুবিধাও রয়েছে এতে। ফলে অডিও বন্ধ রাখলেও আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য লেখা পড়ে জানা সম্ভব। এ ছাড়া পিকচার-ইন-পিকচার সুবিধার মাধ্যমে মিটিং চলাকালে অন্য ট্যাবে গেলেও ছোট পর্দায় মিটিং দেখা যায়।

গুগল জেমিনির একটি কার্যকর সুবিধা হলো স্বয়ংক্রিয়ভাবে মিটিংয়ের নোট তৈরি করা। অনেকের মতে, এটি এমন একটি প্রিমিয়াম সুবিধা, যা সবার জন্য বিনা মূল্যে থাকা উচিত। ‘টেক নোটস ফর মি’ কমান্ড ব্যবহার করলে জেমিনি স্বয়ংক্রিয়ভাবে মিটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখে। এসব নোট অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করা যায় এবং সারসংক্ষেপসহ ই-মেইলও তৈরি করা যায়।

মিটিংয়ে দেরিতে যোগ দেওয়া ব্যক্তিদের আলোচনার সঙ্গে পরিচিত করাতে ‘সামারি সো ফার’ অপশনও রয়েছে। তবে এআইয়ের মাধ্যমে নোট তৈরির সুবিধা ব্যবহার করতে নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস সংস্করণ অথবা গুগল এআই প্ল্যান প্রয়োজন।

গুগল মিটে রয়েছে দলগত কাজের সুবিধা

দূর থেকে কাজ করা ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধার পাশাপাশি গুগল মিটে দলগত কাজের জন্যও বেশ কিছু ফিচার রয়েছে। মিটিংয়ে অংশগ্রহণকারীরা সরাসরি গুগল স্লাইডস, ডকস ও শিটসের ফাইল এবং প্রেজেন্টেশন শেয়ার করতে পারেন। এতে শুধু আলোচনা নয়, একই সঙ্গে প্রয়োজনীয় কাজও এগিয়ে নেওয়া সম্ভব হয়।

মিটিংয়ে অংশগ্রহণকারী এবং সরাসরি সম্প্রচারের দর্শকদের জন্য ভোট বা জরিপ (পোল) আয়োজনের সুবিধাও রয়েছে। তবে এ ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা আছে। মোবাইল ব্যবহারকারীরা জরিপে অংশ নিতে পারলেও নিজেরা নতুন জরিপ তৈরি করতে পারেন না।

গুগল মিটের আরেকটি সুবিধা হলো জেসচার ডিটেকশন বা অঙ্গভঙ্গি শনাক্তকরণ। এটি চালু থাকলে হাত তুলে কথা বলার অনুরোধ জানাতে আলাদা করে ‘রেইজ হ্যান্ড’ বোতামে চাপ দিতে হয় না। শুধু হাত তুললেই মিটিংয়ে থাকা অন্যদের কাছে নোটিফিকেশন চলে যায়। মডারেটর বা সভা পরিচালনাকারী কে কখন হাত তুলেছেন, সেটি ক্রম অনুযায়ী দেখতে পারেন। পরে প্রয়োজন অনুযায়ী একে একে হাত নামিয়ে দিতে পারেন।

শিক্ষার্থী ও কর্মীরা তাৎক্ষণিকভাবে নতুন ধারণা নিয়ে কাজ করতে গুগল মিটের ‘কলাবরেটিভ হোয়াইটবোর্ড’ ব্যবহার করতে পারেন। গুগল ওয়ার্কস্পেস মার্কেটপ্লেস থেকে এই সুবিধা পাওয়া যায়। এটি একটি ভার্চ্যুয়াল সাদা বোর্ড, যেখানে একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করতে পারেন। এতে আঁকা, লেখার ধরন পরিবর্তন, লেখা সম্পাদনা, বিভিন্ন আকৃতি, নথি ও টীকা যুক্ত করার সুযোগ রয়েছে।

অংশগ্রহণকারীরা এই হোয়াইটবোর্ডে নোট নিতে, বিভিন্ন চিত্র বা ডায়াগ্রাম তৈরি করতে এবং আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য চিহ্নিত করতে পারেন। ফলে ভার্চ্যুয়াল মিটিংয়েও সরাসরি একসঙ্গে কাজ করা ও নতুন ধারণা নিয়ে আলোচনা করা সহজ হয়। - সূত্র: বিজিআর

চ্যাটজিপিটিতে এলো ‘ওয়ালেট’ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করেছে ওপেনএআই।

বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট। এতে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ক্যানসার, অ্যালঝাইমার, হৃদরোগ-এমন কিছু রোগ রয়েছে, যেগুলোর চিকিৎসা খুঁজতে বছরের পর বছর ধরে গবেষণা করছেন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে দাওয়াত-বার্তা

বিয়ে, জন্মদিন কিংবা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করছেন? অতিথিদের মধ্যে কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলেও এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মওলানা ভাসানী: গণমানুষের কণ্ঠস্বরের ৫০ বছর

রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

কুমিল্লা সাতবাড়িয়া মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

ঢাকায় মরক্কো ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী পালিত 

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি