ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৬, ১২:২০

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি-ইয়েমেনি জোটের শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে অপসারণ করেছে সৌদি। জোটের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ফায়াদ আল রুয়াইলি।

গতকাল ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সৌদি আরবের বাদশাহ ও রাষ্ট্রপ্রধান সালমান বিন আবদুলাজিজ সোমবার এক রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে জেনারেল ফায়াদ আল-রুওয়াইলিকে সৌদি-ইয়েমেনি জোটের প্রধান কমান্ডার হিসেবে ঘোষণা করেছেন; আর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদকে নিয়োগ দেওয়া হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে।

এ রদবদলের জেরে লোহিত সাগর উপকূলের অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য জোট বাহিনী যে অভিযান শুরু করেছিল, তা থেকে সরে আসতে হয়েছে তাদের; মূলত ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনকে সুরক্ষিত করার লক্ষ্যেই এই কৌশলগত পিছু হটা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার গত রোববার জানিয়েছিল যে, এডেন শহরকে রক্ষার ওপর মনোযোগ দিতে জোট বাহিনী বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী এলাকাগুলো থেকে সরে আসছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার জেরে গত ৯ মাস ধরে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল চরমভাবে ঝুঁকিপূর্ণ হওয়ায় তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করছে সৌদি।

এই পিছু হটা সৌদি-সমর্থিত জোটের জন্য একটি বড় ধাক্কা। হুথিরা জুলাই মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকেই সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে।

সেপ্টেম্বর মাসে হুথিদের এক অভিযানে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ হারায় ইয়েমেনের সরকারি বাহিনী; এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দর শহর মোখাও রয়েছে। পরবর্তীতে হুথিরা আরও অগ্রসর হয়ে তায়েজ শহরটিকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে।

পরে হলে সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় সরকারি বাহিনী দ্রুত কিছু গুরুত্বপূর্ণ অবস্থান পুনরুদ্ধার করে, তবে মোখা শহরটি এখনও ফিরে পেতে সক্ষম হয়নি ইয়েমেনি সেনাবাহিনী।

বিজ্ঞাপন

ইয়েমেনের সেনাবাহিনীর কর্মকর্তারা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে তারা ১৭৩ জন হুথি যোদ্ধাকে হতাহত করেছেন এবং মারিব, লাহিজ ও আল-জউফ এলাকায় হুথিদের সঙ্গে লড়াই চালিয়েছে।

তবে বর্তমানে তারা বাব আল-মানদেব প্রণালীর কাছে নিজেদের দখলে থাকা এলাকাগুলো থেকে সরে আসছে এবং এডেন শহরের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। কারণ, বর্তমানে হুথিরা যেখানে অবস্থান করছে, সেখান থেকে এডেনের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এই পিছু হটার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এটি একটি বৃহত্তর কৌশলগত পদক্ষেপের অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, “এই রদবদল অস্থায়ী রাজধানী এডেনকে সুরক্ষার ক্ষেত্রে গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় শক্তিগুলোর বীরত্বপূর্ণ অবস্থানেরই একটি সম্প্রসারণ।”

সংঘাত অব্যাহত থাকায় সাধারণ মানুষ চরম ঝুঁকির মুখে রয়েছেন। ইয়েমেনের হুথি-পন্থী গণমাধ্যমগুলো জানিয়েছে য, রাজধানী সানায় জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে। ২০১৪ সালে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি সানা দখল করে নিয়েছিল। এছাড়া তাইজে একটি স্কুলে হামলায় একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সূত্র : আলজাজিরা

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ইন-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা

রুয়ান্ডায় ‘অভিবাসী নির্বাসন কেন্দ্র’ খুলছে ইউরোপের ৫ দেশ

অভিবাসী প্রত্যাবাসন বা নির্বাসনের প্রক্রিয়া জোরদার করার অংশ হিসেবে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় যৌথভঅবে একটি

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর, তার দল লিকুদ

ইসরায়েল পেলো প্রথম মুসলিম ডেপুটি স্পিকার  

ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন একজন মুসলিম রাজনীতিক। জয়েন্ট লিস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

ঢাকায় মরক্কো ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী পালিত 

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি

হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম

জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি

প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি

রুয়ান্ডায় ‘অভিবাসী নির্বাসন কেন্দ্র’ খুলছে ইউরোপের ৫ দেশ