
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষা ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সাথে হাইকোর্ট রুলও জারি করেন। বিবাদিদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুল নিষ্পাপ্তির আগ পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। প্রায় অর্ধেক পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
অবশ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষা শেষ না হতেই অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরিক্ষা নেয়া হলে অংশ নিতে পারবেন না অনেক শিক্ষার্থী।

