ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-এ, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নাগরিকদের নির্ভরযোগ্য ও সহজপ্রাপ্য তথ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন ৩৩৩। এখন থেকে নাগরিকরা ৩৩৩ নম্বরে কল করে আইভিআর (আইভিআর) মেনুতে ৯ চেপে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআই কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এই নতুন সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এটুআই ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ উদ্যোগে ৩৩৩-এর এজেন্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।

হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে নাগরিকরা মূলত নিচের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

ভোটার তালিকায় নিজের তথ্য ও ভোট প্রদানের নিয়ম। ভোটকেন্দ্রের অবস্থান এবং তা খুঁজে পাওয়ার উপায়। প্রার্থী ও সমর্থকদের জন্য নির্বাচনী আচরণবিধি। প্রবাসী ভোটারদের ভোট প্রদান প্রক্রিয়া। প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা।

নির্বাচন কমিশনের অ্যাপ ‘Postal Vote BD’ এবং ‘Smart Election Management BD’ সংক্রান্ত তথ্য। জরুরি অবস্থা বা বিশেষ নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর।

কর্মশালায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, নির্বাচন ও গণভোটের সময় নাগরিকদের জিজ্ঞাসা অত্যন্ত সময়নির্ভর ও সংবেদনশীল হয়। ভুল তথ্য নাগরিক আস্থা ক্ষুণ্ণ করতে পারে। তাই যাচাই করা উৎসের ভিত্তিতে নির্ভুল ও হালনাগাদ তথ্য প্রদান নিশ্চিত করতে ইসি ও ৩৩৩ হেল্পলাইন সমন্বিতভাবে কাজ করছে।

এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আব্দুর রফিক জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম পূর্বশর্ত হলো সঠিক তথ্যপ্রবাহ। সঠিক তথ্য দ্রুত পৌঁছে দিতে না পারলে গুজব ছড়ানোর ঝুঁকি থাকে। ৩৩৩ প্ল্যাটফর্ম সেই বিভ্রান্তি দূর করে নাগরিকবান্ধব তথ্যসেবা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর এজেন্টদের বাস্তবভিত্তিক প্রস্তুতি ও তথ্য যাচাইয়ের দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ইসির যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান এবং এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম নির্বাচন সংক্রান্ত সাধারণ প্রশ্নের সহজ ও সঠিক উত্তর প্রদানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই উদ্যোগের ফলে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন সংক্রান্ত সচেতনতা বাড়বে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

এ বছর হজযাত্রীরা তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে