ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

জুলাইয়ের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ১৬:০৭

নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত গণশুনানিতে তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও ছয়জন প্রসিকিউটরসহ তদন্ত সংস্থার একটি দল।

চিফ প্রসিকিউটর বলেন, ‘নিহত ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতেই আমরা এখানে এসেছি। সত্য উদঘাটনে সকলের সহযোগিতা প্রয়োজন।’ তিনি জানান, তদন্তে সহায়তাকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের প্রতিটি ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যেখানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনবে।

আমিনুল ইসলাম উল্লেখ করেন, নরসিংদীতে আন্দোলনের সময় বহু ছাত্র-জনতা নির্মমতার শিকার হয়েছেন। তাদের পরিবারের বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং সেই বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশা প্রকাশ করেন, এই গণশুনানির মাধ্যমে তদন্ত কার্যক্রম আরও বেগবান হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

এসময় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া, সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল বাছদ ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার, শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহান হায়দার, ইসরাত জাহান মিতু, জুলাইযোদ্ধা এড. নিগার সুলতানা ও জহির রায়হানসহ আরও অনেকে।

এসময় নরসিংদীর পক্ষ থেকে বক্তারা বলেন, নরসিংদীতে জুলাই আন্দোলনে আহত বা নিহতদের পরিবারের পক্ষ থেকে যাদের আসামি করা হয়েছে তাদের অধিকাংশ মামলায় সেই আসামিদের নাম পুলিশ ইচ্ছে করে মামলা থেকে বাদ দিয়েছে। যার ফলে আসামিরা বাইরে থেকে বাদিপক্ষকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে ও হয়রানি করছে।

আমার বার্তা/এমই

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড়

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ভারতের কাছে পুনর্ব্যক্ত করেছে ঢাকা। শুক্রবার (১০

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল)

ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না