ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার তিন কন্যা যখন এমপির আসনে

জ. ই. বুলবুল :
২২ এপ্রিল ২০২৬, ০৯:৫০

সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তিন কন্যা যখন এমপি। তারা হলেন বিএনপি থেকে সানজিদা ইসলাম তুলি, নাদিয়া পাঠান পাপন ও জামায়াতে ইসলামী থেকে মারদিয়া মমতাজ।

জানা যায়, সানজিদা ইসলাম তুলি নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের হাজি মফিজুল ইসলামের মেয়ে। তিনি বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।

তুলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (মিরপুর- শাহআলী) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত এক দশকের বেশি সময় ধরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তার সাহসী লড়াই তাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানবাধিকার আন্দোলনের প্রতীকে পরিণত করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পন্ন করেছেন।

নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে। ২০০০ সালে তিনি চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। এ ছাড়া বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ছিলেন। বর্তমান বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য।

এদিকে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার মমতাজুল করীমের মেয়ে। তার পৈতৃক বাড়ি নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামে।

মারদিয়া মমতাজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এর বাইরে তিনি একজন প্রকৌশলী, গবেষক ও লেখক । বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। তাদের নিয়ে শিক্ষা- সংস্কৃতি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া বাসী গর্বিত।

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক বা

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌমন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা

১৪ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত ১৪ বছরে (২০০৯-২০২৩) দেশ থেকে অবৈধ অর্থপাচারের পরিমাণ ২৩৪ বিলিয়ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

হ্যাপি আর্থ ডে: আমাদের গ্রহ, আমাদের দায়িত্ব

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌমন্ত্রী

১৪ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

হাসপাতালের সরঞ্জাম লুটে জড়িতরা যত বড়ই হোক গ্রেপ্তার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ইবির আবাসিক হলে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান