ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, সারাদেশে ৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৭:০৫

পিলখানায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ বছর বিজিবির উদ্যোগে সারাদেশে ৭৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সারাদেশে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কারণে বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

শরীফুল ইসলাম বলেন, বিজিবি সদর দপ্তরসহ দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে অবস্থিত সব ইউনিট ও স্থাপনায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সবাইকে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে কর্মসূচি সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

গত ২৫ জুলাই সংসদ ভবন এলাকায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য এবং গবেষণা ও উদ্ভাবনকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ধরনের

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা ও প্রবাসীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী

দেশে পাওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা