ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৬, ১২:৩৭

পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকার একা নয়, বরং প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হলেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সোমবার (৩ আগস্ট) এক বিশেষ ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, আজ আমি আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণিপেশার মানুষকে স্পর্শ করে, সেটি হচ্ছে আমাদের পরিবেশ।

তিনি বলেন, ৩০ থেকে ৪০ বছর আগের বাংলাদেশের পরিবেশ আর বর্তমান বাস্তবতার মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে। এখন রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা এমনকি গ্রামাঞ্চলের রাস্তাঘাট, হাট বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ নানা ধরনের বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

প্রধানমন্ত্রী বলেন, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু বা আবর্জনা ছড়িয়ে থাকত, আপনার কাছে কি ভালো লাগত? নিশ্চয়ই না। আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারব না?

তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন হেঁটে, রিকশায় কিংবা বাসে চলাচল করেন। রাস্তায় যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকায় সাধারণ মানুষকে যেমন দুর্গন্ধের মধ্যে চলাচল করতে হয়, তেমনি পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

দেশের পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পুকুরের পাড় ও ভেতরে আবর্জনার স্তূপ দেখতে পেয়েছি। অথচ একসময় এসব পুকুরপাড় ছিল মানুষের অবসর কাটানোর অন্যতম স্থান। বর্তমানে ময়লার কারণে সেই পরিবেশ আর নেই।

একই সঙ্গে বিভিন্ন পার্ক, বিনোদনকেন্দ্র ও পর্যটনস্থলে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক কিংবা বাদামের খোসা যেখানে সেখানে না ফেলার জন্যও আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশটা আমাদের সবার। আমরা সবাই মিলে যদি একটু একটু করে চেষ্টা করি, তাহলে বড় কিছু করতে সক্ষম হবো। আপনাদের কাছে আজকে এ সহযোগিতাটুকুই আমি চাইছি।

আমার বার্তা/এমই

জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী 

জাতীয় সংসদই রাজনৈতিক বিতর্ক, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘোষণা

অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা কার্যক্রম

ফিরে দেখা ৩৪ জুলাই: শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা

২০২৪ সালের ৩ আগস্ট। আন্দোলনকারীদের ভাষায় দিনটি ছিল ‘৩৪ জুলাই’। রক্তাক্ত জুলাইয়ের ধারাবাহিকতায় সেদিন দেশের

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নতুন নির্দেশনা, গোপন তথ্য সুরক্ষায় জোর

সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী 

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘোষণা

ফিরে দেখা ৩৪ জুলাই: শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নতুন নির্দেশনা, গোপন তথ্য সুরক্ষায় জোর

৬ আগস্ট লি‌বিয়া থে‌কে আরও ৩ শতা‌ধিক বাংলাদেশিকে প্রত‌্যাবাসন করা হ‌বে

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী ড্যানী

খাদ্য বান্ধব কর্মসূচি শুরু: ৫৫ লাখ কার্ডধারী পাবেন ১৫ টাকায় ৩০ কেজি চাল

নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতার আহ্বান বাংলাদেশের

শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় থামছে না ইসরায়েলি হামলা, একদিনে নিহত ১৯

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের বড় দরপতন

চট্টগ্রামে গ্যাস সংকটে নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ম্যান মেড ফাইবারের সম্ভাবনা

সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫ জন

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৩ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ ৩২৫ বহুতল ভবন

কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকের চালান আসছে দেশে

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা