ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীদলীয় নেতারা: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৬, ১৫:১২
আপডেট  : ০৩ আগস্ট ২০২৬, ১৫:২০
জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বিরোধীদলীয় নেতারা যে ভাষায় কথা বলছেন—‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেবো না’—ঠিক একই ধরনের কথা একসময় শেখ হাসিনাও বলতেন। তিনি বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগও বলেছিল, সরকারকে একটি মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। এখন বিরোধীদলীয় নেতাদের বক্তব্যেও সেই একই ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে।

সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন ধারণা তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তার দাবি, ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিএনপি যেসব বিষয়ে একমত নয়, সেগুলো স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধীদলের সাংবিধানিক অধিকার। তবে সেই আন্দোলন যেন কোনোভাবেই সংঘাতের দিকে না যায়। সংস্কার কমিটি হবে নাকি সংশোধন পরিষদ—এ ধরনের বিষয় সংসদে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গণমাধ্যম প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পক্ষ থেকে মিডিয়ার ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই বলেও দাবি করেন তিনি। বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সংস্কার নাকি সংশোধন—এ নিয়ে মতপার্থক্য রয়েছে। এসব বিষয়ে সংসদেই আলোচনা হওয়া উচিত বলে তিনি মত দেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে জাতীয় সংসদের মাধ্যমেই এসব বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, এত ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। কিন্তু সংসদের বাইরে বিভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা ও বক্তব্য দেওয়া হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহিদদের স্মরণকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার সংসদ ও রাজনীতিতে সব পক্ষের সহযোগিতা চায় এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সবার সমর্থন প্রত্যাশা করে।

আমার বার্তা/এমই

সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

এবারও এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি

দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা: প্রতিমন্ত্রী

আম্পায়ার সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রুহুল কবির রিজভী

ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি মুছে দিল রাবি প্রশাসন

পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে আমাদের গবেষণা এক নতুন দিগন্তের সূচনা

শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীদলীয় নেতারা: মির্জা ফখরুল

শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান

তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

বেনজীরের জামিন বাতিলে আবেদন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী 

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘোষণা