ই-পেপার সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ইসি প্রস্তুত, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল যে কোনো সময়

আমার বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬, ১৫:৪৩

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইসি প্রস্তুত। যে কোনো সময় তফসিল ঘোষণা হবে।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ মুহূর্তে দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন হয়েছে।

তিনি বলেন, চলতি বছরের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে আইন সংশোধনসহ সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভোটকেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করার পর আচরণবিধি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত হওয়া ভোটাররা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেস। পরে তিনি সাংবাদিকদের জানান, ‎জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা তাদের।

স্টিফেন রড্রিগেস আরও বলেন, শুরুতেই বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সফল একটি নির্বাচন আয়োজন করার জন্য কমিশনকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশে গত যে জাতীয় নির্বাচনটি হয়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি বাংলাদেশের জন্য একটি নতুন ভবিষ্যতের পথ তৈরি করেছে।

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং এই নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। এসব ক্ষেত্রে ইউএনডিপি বা জাতিসংঘের সংস্থাগুলো আর কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়েও কথা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে

বিএনপি কর্মী মকবুল হত্যা: হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই

দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নির্ধারিত দোকানে মাংস

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসি প্রস্তুত, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল যে কোনো সময়

চুক্তি স্বাক্ষর : যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র তৈরি করবে টাটা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ বেড়ে ৪ হাজার ২ শতাধিক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে হচ্ছে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

বিএনপি কর্মী মকবুল হত্যা: হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেপ্তার

৩ উপ কমিশনারকে দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব, ৩ কমিশনারের দপ্তর বদল

দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

হঠাৎ পরিদর্শনে গিয়ে অফিসে কর্মকর্তাদের না পেয়ে ভূমি প্রতিমন্ত্রীর ক্ষোভ

সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: শাহাদাত হোসেন সেলিম

রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফ

দুদকের মহাপরিচালক হলেন নাজমুল আলম