ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

আমার বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২
আপডেট  : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩

আবাসিক হোটেলগুলোর অতিথিদের তালিকা নিয়মিতভাবে সংগ্রহ ও সংরক্ষণেও তাগিদ দিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার করা হবে।

বাইরে থেকে অপরাধীদের ঢাকায় আসা ঠেকাতে প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ‘ব্লকচেক’ জোরদার করতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

একইসঙ্গে আবাসিক হোটেলগুলোর অতিথিদের তালিকা নিয়মিতভাবে সংগ্রহ ও সংরক্ষণেও তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার ডিএমপি সদর দপ্তরে গেল অগাস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, “প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্লকচেকসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।”

সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ ঘটার আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীতাও তুলে ধরে তিনি সভায়।

পুলিশের এই কর্মকর্তাবলেন, “অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিতে হবে।”

আবাসিক হোটেলের অতিথির তথ্য সংগ্রহে গুরুত্বারোপ করে ঢাকার পুলিশ প্রধান বলেন, “হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনের সময় যেন এসব তথ্য দ্রুত পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।”

অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, “অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি না হয় এবং ডিউটির কোনো ঘাটতি না থাকে।”

সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখার কথাও বলেছেন তিনি।

সভায় গেল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদের কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরমন্ত্রী সাচিং প্রুর সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেফতার ও হয়রানি বন্ধে কোনো পরোয়ানা বাস্তবায়নের আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স