ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১২:৪৭

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, স্থল ও সমুদ্রভাগে গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭-এর সাইডলাইনে রোববার (১১ অক্টোবর) সৌদি আরব ও কাতারের জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবি এবং এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা সামির জে সেরহানের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ। জবাবে সৌদি আরবের সহকারী মন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের বিশেষ গুরুত্ব রয়েছে সৌদি সরকারের কাছে।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি আরবের সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে দুদেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময় বাড়ানো এবং একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থল ও সমুদ্রভাগে গ্যাস অনুসন্ধানের বিষয়গুলোও আলোচনায় আসে।

কাতারের সঙ্গে এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা

কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা এবং বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা নিয়ে আলোচনা করেন জ্বালানি প্রতিমন্ত্রী।

বৈঠকে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তির সম্ভাবনা, কাতার এনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে এলএনজি পাওয়ার সুযোগ এবং আমদানির উৎস ও পরিবহনপথে বৈচিত্র্য আনার বিষয়গুলো উঠে আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।

বাংলাদেশের গ্যাসের চাহিদা মেটাতে আমদানিনির্ভর সরবরাহব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদি চুক্তি ও সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করার বিষয়টি এ আলোচনায় গুরুত্ব পেয়েছে।

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহ

সৌদি আরবভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা সামির জে সেরহানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের এ খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানায় প্রতিষ্ঠানটি।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরাতে সহযোগিতা চাওয়া

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেন বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি ওই হামলার নিন্দা জানান এবং সৌদি আরবের পাশে থাকার কথা উল্লেখ করেন।

এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তার বিষয়েও অবহিত করেন তিনি। একইসঙ্গে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী মাননীয় রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নারীর টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু প্রশিক্ষণ ও

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে রোধ এবং সমাজে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান

গ্রেফতার ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিরুদ্ধে যে আইনে মামলা হচ্ছে

ঢাকা থেকে গ্রেফতার দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-কানাডার সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না: হাইকোর্ট

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি

রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ

তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ করায় উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

এআইয়ের প্রভাবে কমছে নতুন স্নাতকদের চাকরির সুযোগ

৬ বছর পর খোলা হলো পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার দানবাক্স

গ্রেফতার ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিরুদ্ধে যে আইনে মামলা হচ্ছে

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

অ্যানফিল্ডে বিশাল আকারের কলা কেন এনেছিলেন ম্যানসিটি সমর্থকরা?

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় ১ জন নিহত