ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৬, ১৩:৩০

বৈশ্বিক দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ‘ফ্রেমওয়ার্ক অব ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডার্ডস (বেইজিং এগ্রিমেন্ট)’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এই বৈশ্বিক কাঠামোর ঘোষণা দেয়া হয়। এতে বাংলাদেশের পক্ষে সমর্থনকারী দেশগুলোর অন্যতম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চীনের তিয়ানজিনের মেইজিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী এবং ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের বৈশ্বিক মানদণ্ড নির্ধারণের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ উন্মোচন করা হয়।

এসব উদ্যোগের মধ্যে ছিল ‘চীনে বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক শ্বেতপত্র’, ‘লুবান ওয়ার্কশপের জাতীয় মানদণ্ড’ এবং আন্তর্জাতিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) খাতে সহযোগিতা এগিয়ে নেয়ার জন্য আরও কয়েকটি উদ্যোগ।

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সম্মেলনের যৌথ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ান সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে দু’দেশের মধ্যে কারিগরি শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এই সমঝোতা স্মারক এবং বেইজিং এগ্রিমেন্ট একত্রে বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে গতি সঞ্চার করবে। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক কারিগরি শিক্ষার মানদণ্ড এবং বাস্তবধর্মী দ্বিপক্ষীয় সহযোগিতা তরুণ বাংলাদেশিদের জন্য বাস্তব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

বাংলাদেশ ও চীন উভয় পক্ষই আশা প্রকাশ করেছে, এই সমঝোতা স্মারক দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হবে। এ ক্ষেত্রে চীনের কারিগরি শিক্ষাক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং ব্যবহারিক প্রশিক্ষণের মডেল অনুসরণ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়ন, ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হবে।

এ ছাড়া দু’দেশের মধ্যে যৌথভাবে ২+২ এবং ৩+১ মডেলের কারিগরি একাডেমিক কর্মসূচি চালুর উদ্যোগ নেয়া হবে। এসব কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট শ্রেণিকক্ষ এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। এর ফলে কারিগরি শিক্ষার পাঠদান ও ব্যবহারিক প্রশিক্ষণে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের পথ তৈরি হবে।

বাংলাদেশি কারিগরি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিও এই সহযোগিতা কাঠামোর অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি নতুন কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ আরও সম্প্রসারণের বিষয়টিও সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই দীর্ঘমেয়াদি সহযোগিতা বাস্তবায়নে চীনের গুয়াংডং, জিয়াংসি এবং অন্যান্য প্রদেশের খ্যাতনামা কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো মূল অংশীদার হিসেবে কাজ করবে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন, যৌথ একাডেমিক কর্মসূচি চালু, প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশ-বিদেশের চাহিদা অনুযায়ী কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি

শারদীয় দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, গণপরিবহনের

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি

দুর্গাপূজার নিরাপত্তায় ১ মাস আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কারিগরি শিক্ষায় বৈশ্বিক মাইলফলক, ‌‘বেইজিং এগ্রিমেন্টে’ বাংলাদেশের সমর্থন

বিনিয়োগের আশ্বাসে খেলাপি কোম্পানির অবসায়ন আটকানো যাবে না