ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা অনশনে অসুস্থ তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৫, ১২:০৯

নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত অনশনের পর ১২১ ঘণ্টা পার হয়েছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে ইসির সামনে দেখা যায়, ১২১ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে শুয়ে আছেন তারেক রহমান। টানা তিনদিন তারেক একই পোশাকে রয়েছেন।

এছাড়া শরীরে স্যালাইন পুশ করা হয়েছে। তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাবলীলভাবে কথাও বলতে পারছেন না তারেক। ইশারা-ইঙ্গিতে সব কিছু বোঝানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করা হয়েছে। দলটি জানায় সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

দলটি আরও জানায়, এরই মধ্যে ১২১ ঘণ্টা পেরিয়ে গেছে তারেক রহমানের আমরণ অন্বেষণ কর্মসূচির। কিন্তু নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নীরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে বলে দাবি দলটির।

আমার বার্তা/এল/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়