ই-পেপার শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩

পাবনার কারাবন্দি সংগীতশিল্পী আওয়ামী লীগে নেতা প্রলয় চাকীর মৃত্যু

আমার বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬, ১২:৫৪

পাবনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি কারাগারের হেফাজতে ছিলেন।

গত ১৬ ডিসেম্বর পাবনা শহরের দিলালপুরের নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করা হয়। পরে গত ৪ আগস্টের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হৃদ্‌রোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

পাবনা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানান, গত শুক্রবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

প্রলয় চাকীর ছেলে সনি চাকী অভিযোগ করেন, কারাগারে তার বাবাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না দাবি করে তিনি বলেন, 'কারাগারে বাবার অবস্থা গুরুতর হলেও কারা কর্তৃপক্ষ প্রথমে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।'

তবে জেল সুপার ওমর ফারুক অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রলয় চাকী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাপত্র অনুযায়ী তাকে নিয়মিত ওষুধ দেওয়া হতো এবং গুরুতর অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।প্রলয় চাকী নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। তার মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, 'রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রলয় চাকী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী। তিনি এভাবে মারা যাবেন সেটা আমরা মেনে নিতে পারছি না।'

আমার বার্তা/জেএইচ

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

২০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ছাগলনাইয়ায় এমপি মজনুর ঈদ উপহার বিতরণ

ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে ঈদ সহায়তা

জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর বিশ্বজুড়ে গ্যাস-তেলের দামে উল্লম্ফন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তায় শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

সান্তাহারে নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

টানা চার দফায় কমলো স্বর্ণের দাম, এবার ভরিতে ৭,৬৪০ টাকা

ইরানের পাল্টা হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল সহিংসভাবে ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে: ট্রাম্প

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী