ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ০৯:২৫

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার (১৪ মে) হাসপাতালে গিয়ে তিনি প্রবীণ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দীর্ঘক্ষণ সময় কাটান। সাক্ষাৎ শেষে মাসুদ সাইদী জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন।

মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে বর্তমানে কুয়ালালামপুরে অবস্থান করছেন মাসুদ সাইদী। বুধবার রাতে সেখানে পৌঁছানোর পর সফরের প্রথমভাগেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

মির্জা আব্বাসের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ও গভীর পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে মাসুদ সাইদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লিখেন,

মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার আগে থেকেই তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। ছোটবেলা থেকেই তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন।

মাসুদ সাইদী মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য এবং নেক হায়াত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার অনুসারী ও রাজনৈতিক মহলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

আমার বার্তা/জেএইচ

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

বাজেটের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের বড় সমালোচনার জায়গাটা হচ্ছে

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে: শামীম হায়দার

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়মের নির্বাচন

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ