ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নাম

নিজস্ব প্রতিবেদক :
১৬ আগস্ট ২০২৬, ২৩:২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়ছে আগ্রহ। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস পর নতুন নেতৃত্ব চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।

দলীয় সূত্রগুলো বলছে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে শুধু পদ-পদবি নয়, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, ত্যাগ এবং ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দিয়ে সম্ভাব্য নেতৃত্ব বাছাই করা হচ্ছে। বিশেষ করে বিতর্কমুক্ত বা ‘ক্লিন ইমেজের’ নেতাদের প্রতি হাইকমান্ডের আগ্রহ রয়েছে বলে জানা গেছে।

সভাপতি-সাধারণ সম্পাদক পদে একাধিক নাম

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। তবে শেষ মুহূর্তে তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।নতুন নেতৃত্ব শুধু সাংগঠনিক পুনর্গঠনের অংশ নয়, বরং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, ছাত্রসমাজে সংগঠনের অবস্থান শক্তিশালী করা এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলকে আরও সক্রিয় করার কৌশলের অংশ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়। এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য পদপ্রত্যাশীরাও বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন।

আলোচনায় আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া

সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচনায় থাকা নেতাদের মধ্যে অন্যতম ছাত্রদলের বর্তমান সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। অর্থনীতি বিভাগের সাবেক এই শিক্ষার্থী এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্রের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিতর্ক এড়িয়ে চলেছেন এবং সাংগঠনিকভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রেখেছেন।

২০২২ সালের ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় আহত হওয়ার পাশাপাশি ২০২৩ সালে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তিনি। ২০২৩ সালের ২৮ অক্টোবরের পরের হরতাল-অবরোধ কর্মসূচিতেও ঢাকা মহানগর উত্তর ও পশ্চিমাঞ্চলে ছাত্রদলের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।

আমান উল্লাহ আমানের নামও আলোচনায়

বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানও সম্ভাব্য শীর্ষ নেতৃত্বের আলোচনায় রয়েছেন। সংগীত বিভাগের সাবেক এই শিক্ষার্থী এর আগে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস কারাগারে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অতীতে ব্যক্তিগত কিছু বিতর্কের কারণে তার প্রার্থিতা নিয়ে সংগঠনের ভেতরে ভিন্নমত রয়েছে বলেও দলীয় সূত্র জানিয়েছে।

মমিনুল ইসলাম জিসানও সম্ভাব্য প্রার্থী

বর্তমান কমিটির এক নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নামও শীর্ষ নেতৃত্বের আলোচনায় রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি মামলা, গ্রেপ্তার ও কারাবরণের অভিজ্ঞতা রয়েছে তার। দলীয় নেতাদের দাবি, জুলাই-আগস্টের আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজী মোঃ সাদ্দাম হোসেন বলেন,আমি ছাত্রদলকে মেধা, সৃজনশীলতা এবং প্রতিশ্রুতিশীল এমন এক আধুনিক ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যা প্রত্যেক শিক্ষার্থীর অধিকারের ঢাল হয়ে দাঁড়াবে। প্রজ্ঞা, মূল্যবোধ ও ভালোবাসার জোরেই এটি শিক্ষার্থীদের হৃদয়ে প্রতিটি ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয়তম ছাত্রসংগঠন হিসেবে কাজ করবে।

আরও যাদের নাম আলোচনায়

সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এবং সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল। তৃণমূল থেকে উঠে আসা সালেহ মো. আদনান দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে সক্রিয়। অন্যদিকে ইজাজুল কবির রুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দুই দফায় পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের নেতাদের মধ্যেও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও কাজী জিয়াউদ্দিন বাসেতের নাম উল্লেখযোগ্য।এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, সহ-সভাপতি মো. মনজুরুল আলম রিয়াদ, খোরসেদ আলম সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মোঃ সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, মোস্তাফিজুর রহমান ও ফারুক হোসেনের নামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছে।

আমার বার্তা/এমই

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

একটি রাজনৈতিক দল কথায় কথায় জুলাই নিয়ে ‘ব্যবসা’ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া

আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে জামায়াত ইসলামীর

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার আহ্বান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নাম

গ্যাসের চাপ বাড়ায় চালু হচ্ছে কারখানা, তবে শঙ্কা কাটেনি

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০১: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বংশালে হেলমেট গোডাউনে আগুন: সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: মিয়া গোলাম পরওয়ার

ভয়াবহ ডেভিয়েশনে ইঞ্জিনিয়ার কামালের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ 

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান