ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্দার বাহরুর বাঙ্গি এলাকায় একটি ভবনের ২য় তলা থেকে পড়ে মো. ইব্রাহিম খলিল (২৮) নামে এক বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, নিহত ইব্রাহিম খলিল সারাদিনের কাজ শেষে থাকার রুম থেকে গোসল সেরে কাপড় শুকানোর জন্য বারান্দায় যান। বারান্দায় জমে থাকা পানির মধ্যে পা পিছলে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

নিহতের সহকর্মী মো. রোমান খান জানান, ইব্রাহিম শারীরিকভাবে এমনিতে একটু দুর্বল ছিল। তার ওপর সারাদিনের পরিশ্রম শেষে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কাপড় শুকাতে যখন বারান্দায় যায় তখন পা পিছলে প্রথমে রেলিংয়ের সাথে ধাক্কা খায়।

ধাক্কার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার রেলিং টপকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মো. ইব্রাহিম খলিল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তার পিতার নাম মো. মোতালেব।

খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের

পোস্টাল ভোট: মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪১ হাজার

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায়

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের বোয়ালখালীর যুবক

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু