ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসীদের বিভিন্ন নির্দেশনা

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

সোমবার (৮ ডিসেম্বর) দূতাবাসের আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে পোস্টাল ভোট নিয়ে নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানায়, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে।

এই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর ২০২৫-এর গণশুনানি ৮ ডিসেম্বর (সোমবার) দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতামত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।

এ ছাড়া গণশুনানিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ভোট বি‌ডি অ্যাপের মাধ্যমে কুয়েতে থেকে ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, তালিকাভুক্তি প্রক্রিয়া ও ভোটদান প্রক্রিয়া সংক্রান্ত বিষয় উপস্থাপন করা হয় এবং ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

আমার বার্তা/এল/এমই

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার (২ মার্চ) দেশটির ইমিগ্রেশন বিভাগ

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত

রোহিঙ্গা ন্যায়বিচার ইস্যুতে কূটনৈতিক মতবিনিময়ের আয়োজন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের প্রয়োগ (গাম্বিয়া বনাম

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী