ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

রমজানে ইমাম-মুয়াজ্জিনদের ছুটি সীমিত করল কুয়েত

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৮

পবিত্র রমজান মাসে মসজিদে ইবাদত ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ছুটি নেওয়ার ওপর কড়াকড়ি আরোপ করেছে কুয়েত সরকার। দেশটির আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, মসজিদ খাত বিভাগের জারি করা এক প্রশাসনিক সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসজুড়ে সব ধর্মীয় কর্মীকে ছুটি স্থগিত রাখতে হবে এবং মসজিদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নিজ নিজ কাজের সময়সূচি সমন্বয় করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটির আবেদন করলে তা কেবল দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মীকেই স্বাক্ষর করতে হবে। অন্যের পক্ষে কেউ আবেদন বা স্বাক্ষর করতে পারবেন না। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়, জরুরি পরিস্থিতি ছাড়া ছুটির মেয়াদ বাড়ানো হবে না। এমন কোনো প্রয়োজন হলে বিভাগীয় পরিচালক, তার প্রতিনিধি অথবা সংশ্লিষ্ট শাখা প্রধানের কাছে লিখিত আবেদন করতে হবে।

ধর্মীয় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও রমজান মাসে ছুটি নিতে পারবেন না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রমজান মাসে নামাজ, খুতবা ও অন্যান্য ইবাদত-বন্দেগির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময় মুসল্লিদের ধর্মীয় চাহিদা পূরণে ইমাম ও অন্যান্য ধর্মীয় কর্মীদের নিয়মিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই এই বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : গালফ নিউজ

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদীন বা পথপ্রাপ্ত চার খলিফার অবদান অপরিসীম। তাঁরা ছিলেন ইসলামের স্তম্ভ। তাঁদের

আজ পবিত্র শবেবরাত

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানদের কাছে

কোরআন তিলাওয়াত

শবে বরাতে কী করবেন? শাবান মাসের পনেরোতম রাতকে শবে বরাত বলা হয়। এই রাতটি মুসলিম উম্মাহর

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

নামাজ শুধু ইবাদত নয়, বরং মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও আত্মশুদ্ধির মূল ভিত্তি। কোরআন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে