ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকৌশলী কিবরিয়ার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
০৯ নভেম্বর ২০২৫, ১৮:১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী মো. মোহাম্মদ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে দায়িত্বহীনতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের নিউজ পোর্টালে প্রচারিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে (স্মারক নং: ৪৬.২০১.০৩১.০০.০২.০০৯.২০০৮–৩৭৩০, তারিখ ২৬ অক্টোবর ২০২৫) তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদকে, এছাড়া কমিটির সদস্য ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. জয়নুল আবেদীন ও সদস্য–সচিব হিসেবে রয়েছেন প্রকৌশল বিভাগ, অঞ্চল–১০ এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিবকে।

দপ্তর আদেশে বলা হয়েছে, অভিযোগিত কর্মকর্তার দায়িত্ব পালনে অনিয়মের বিষয়ে কমিটিকে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। অভিযোগের সত্যতা যাচাই ও নথিপত্র পর্যালোচনার জন্য কমিটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

সূত্র জানায়, গোলাম কিবরিয়ার দায়িত্বে থাকাকালীন একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে— বিশেষ করে ব্যয় বৃদ্ধি, নিম্নমানের কাজ এবং প্রভাব খাটিয়ে ঠিকাদার নির্বাচন। এ বিষয়ে স্থানীয় ঠিকাদার ও সাধারণ নাগরিকরা একাধিকবার লিখিত অভিযোগও দাখিল করেছেন।

ডিএসসিসির এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ নিউজ পোর্টালের প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যা বিস্তারিত তদন্তে নিশ্চিত হবে।

অন্যদিকে, অভিযুক্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সাথে দেখা করেও কথা বরা সম্ভব হয়নি। পরবত্তিতে মোবাইল ফোনে বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

প্রশাসনিক সতর্কতা প্রশাসনিক সূত্র বলছে, তদন্তে দোষ প্রমাণিত হলে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে সাময়িক বরখাস্ত, পদাবনতি কিংবা ফৌজদারি মামলা দায়েরের মতো শাস্তিমূলক পদক্ষেপও থাকতে পারে।

উল্লেখ্য, তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে। প্রতিবেদনের ভিত্তিতে ডিএসসিসি পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেবে।

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু