ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ওএসডি হয়েও দায়িত্বে সক্রিয় ক্ষমতাধর মাসুদুল ইসলাম

মোস্তফা সারোয়ার:
১৯ মে ২০২৬, ১০:৩৫

১৪ মে ওএসডি করা হয় রাষ্ট্রায়ত্ব তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলের ক্ষমতাধর কর্মকর্তা মো: মাসুদুল ইসলামকে। তিনি দীর্ঘ দিন ধরে একসাথেই মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক, কোম্পানি সচিব, জিএম মার্কেটিং, বিটুমিন সরবরাহ ও অর্থ বিনিয়োগ কমিটির আহবায়ক ছাড়াও চেম্বার বন্টনের দায়িত্বে ছিলেন । একসাথে ছয়টি পদের দায়িত্ব পালন করা এই কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার বার্তা। তারই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল তাকে প্রথমত জিএম মার্কেটিং পদ থেকে প্রত্যাহার, সর্বশেষ বিপিসি ওএসডির আদেশ দেন । তাকে সংযুক্ত করা হয় ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে।

এদিকে ওএসডি হয়েও তিনি এখন পর্যন্ত পূর্বের দায়িত্বপ্রাপ্ত কার্যালয় ও কক্ষ ত্যাগ করেননি। অভিযোগ উঠেছে তিনি অদ্যবধি পূর্বের ন্যায় নিজ কক্ষে অবস্থান করে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। মুলত জিএম মার্কেটিং বিভাগের চেম্বারে বসেই তিনি সকল কাজের তদারকি করছে, অথচ প্রায় মাসেক আগেই তাকে এই পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়াও তার ব্যবহৃত কক্ষের নেমপ্লেটগুলো এখনও অপসারণ বা পরিবর্তন করা হয়নি। ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে,পাশাপাশি প্রশাসনিক আদেশ বাস্তবায়ন নিয়েও উঠেছে নানা প্রশ্ন । এদিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একাধিক সূত্র দাবি করেছে, ওএসডি আদেশের পরও তিনি বিভিন্ন প্রশাসনিক বিষয়ে প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়া তিনি বোর্ড চেয়ারম্যানসহ বিভিন্ন পরিচালকের মাধ্যমে পুনরায় পদে বহাল থাকার জন্য তদবির শুরু করেছেন।

অন্যদিকে, বিটুমিন সরবরাহের অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউসুফ হোসেন ভূঁইয়া। সদস্য হিসেবে আছেন নজরুল ইসলাম (ম্যানেজার, এইচআর) এবং নজরুল ইসলাম (ম্যানেজার, অডিট)। সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটিকে অভিযোগের বিষয়সমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রশাসনিক আদেশ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন না হলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিতে আভ্যন্তরীন জটিলতা আরও বাড়তে পারে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যমুনা অয়েলের দায়িত্বশীল কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

যমুনা অয়েলে ফের গনবদলী, তালিকায় নেই আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়েরের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি এ্যাফেয়ার্স -৪ শাখা হতে

এনবিআর কর্মকর্তার সম্পদের পাহাড়: হাজার কোটি লুট করে পালালেন শহিদুল

​# দেশে-বিদেশে সম্পদের ছড়াছড়ি # ​আইনি ঝামেলা এড়াতে সপরিবারে দেশত্যাগ # ​কানাডা, অস্ট্রেলিয়া ও দুবাইতে অর্থ পাচার #

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

প্রান্তিক মানুষের আপনজন হয়ে উঠেছেন তারেক রহমান। দেশের বিপুল সংখ্যক প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই অবহেলার

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন, মনিরুলের এত সস্পদের উৎস কী?

# বেতনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন # ​ঢাকা ও বরগুনায় বিলাসবহুল ফ্ল্যাট ও বিপুল পরিমাণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ