ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

বিচারের দাবিতে মানববন্ধন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামি গ্রেপ্তার না করার অভিযোগ
আনিছ মাহমুদ লিমন:
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৫

রাজধানীর গাবতলী এলাকায় রাইড-শেয়ারিং চালক ও যুবক অপু রাড়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার গাবতলী পর্বত সিনেমা হলের পাশে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহতের বড় ভাই মো. সোহান রাড়ী অভিযোগ করেন, গত ১৩ জুলাই ২০২৬ রাতে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তার ছোট ভাই অপু রাড়ী ও ইফতিয়ার রায়হানকে ঘিরে ধরে মারধর করেন। এ সময় অপু রাড়ী ইফতিয়ার রায়হানকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ‘ছিনতাইকারী’ অপবাদ দিয়ে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়, পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অপু রাড়ীকে উদ্ধার করে বাসায় নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৭ জুলাই তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লালমাটিয়ার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৯টা ২৭ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোশারফ হোসেন, মিন্টুসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে গাবতলী থানায় এজাহার দায়েরের আবেদন করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয় পাওয়ায় আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, অপু রাড়ীকে হত্যার ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনায় ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে। যমুনা রেলসেতু, কালুরঘাট

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

ঢাকার শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা প্রতিদিন

রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে নকশা বহির্ভূত অংশ পুনরায় নির্মাণ করার অভিযোগে

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

★ ৫/৬ ফুট চিপা রাস্তায় রাজউক কোনরূপ নকশার নকশার অনুমোদন দেয়না, সূত্র রাজউক। ★ এটি ফৌজদারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে: রিজভী

এক বছরের কম বয়সী শিশুকে মধু খেতে দেবেন না যে কারণে

আইফোন ১৮ প্রোর ক্যামেরায় চমক, বেড়েছে দাম

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ফেনীতে মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ আসামিকে হাজিরের নির্দেশ, গ্রেপ্তারে অভিযান

রায়ের বাজার সরকারি কর্মচারী কল্যাণ কেন্দ্রে নতুন নেতৃত্ব

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী