ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

অলিম্পিক ক্রিকেটে খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৫, ১৮:২৯

লম্বা সময় পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিকে নারী ও পুরুষ দুই বিভাগেই ৬টি করে দল অংশ নেবে। যেখানে সবমিলিয়ে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮টি। দুবাইয়ে সভা শেষে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত বলেন, ‘অলিম্পিকে অন্তর্ভুক্তি আমাদের জন্য বিশাল পরিবর্তন। এতে সরকারি তহবিল পাওয়ার সুযোগ বাড়বে, যা উন্নয়ন ও অবকাঠামো বিনিয়োগে বড় সহায়তা দেবে।’

‘এশিয়ান গেমস, প্যান-আমেরিকান গেমস, আফ্রিকান গেমসের মতো বহুমুখী ক্রীড়াযজ্ঞে ক্রিকেট নিয়মিত অন্তর্ভুক্ত হলে নতুন অঞ্চলে খেলাটি জনপ্রিয়তা পাবে। এতে হাই-পারফরম্যান্স ও গ্রাসরুট পর্যায়ে বিনিয়োগ বাড়বে।’-যোগ করেন তিনি।

মোট ৬ দলের ৫টি আসবে পাঁচটি মহাদেশীয় অঞ্চলের (এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ ও ওশেনিয়া) শীর্ষ দেশ। তবে এর মধ্যেই আয়োজক তাদের অঞ্চল থেকে সরাসরি খেলবে। বাকি দলটি নির্ধারিত হবে বাছাইপর্ব পেরিয়ে।

র‌্যাংকিং অনুযায়ী পুরুষ দলের মধ্যে ভারত (এশিয়া), অস্ট্রেলিয়া (ওশেনিয়া), ইংল্যান্ড (ইউরোপ), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা), যুক্তরাষ্ট্র (আমেরিকা ও আয়োজক দেশ) খেলার কথা।

বাছাই পর্বের জন্য খেলতে পারে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। তাদের মধ্য থেকে সেরা দল সুযোগ পাবে মূল পর্বে খেলার।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু