ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১৬:০৭

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এজন্য দাবি জানিয়েছে ভেন্যু পরিবর্তনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি। যদিও নিজেদের অবস্থানে অনড় বিসিবি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভার্চুয়াল এক বৈঠকে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি ও আইসিসি।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

আলোচনায় বিসিবি স্পষ্টভাবে জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়। একই সঙ্গে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করে বোর্ড।

এদিকে আইসিসি জানায়, বিশ্বকাপের সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানায় সংস্থাটি। তবে বৈঠক শেষে বিসিবি জানায়, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

দুই পক্ষই আলোচনার দরজা খোলা রাখার বিষয়ে একমত হয়েছে এবং সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আমার বার্তা/এল/এমই

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

রবার্ট লেভানডোভস্কি, ফেরান তোরেস ও মার্কাস র‌্যাশফোর্ড চলে যাওয়ার পর আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিলো নবাগত দল শালকে। ম্যাচটি না হারলেও মিউনিখ ক্লাবের

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই