ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৮
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে কলম্বোয় যাবেন না বুলবুল। ফাইল ছবি

আজ সকালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সকালে এসে দুপুরেই তাঁর চলে যাওয়ার কথা ছিল কলম্বোয়। আইসিসির আমন্ত্রণে আগামীকাল তাঁর দেখার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে আজ আইসিসিকে বুলবুল জানিয়েছেন, তাঁর পক্ষে কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ দেখা সম্ভব হচ্ছে না।

ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে না যাওয়ার বিষয়ে আজ দুপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘আইসিসি আমন্ত্রণ জানিয়ে রেখেছিল। আজও ওরা জানতে চেয়েছিল কখন আসছি। যে বিশ্বকাপে আমার দল নেই, সেই বিশ্বকাপে ম্যাচ উপভোগ করতে যেতে পারি না। বিনয়ের সঙ্গে আইসিসিকে জানিয়ে দিয়েছি, আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না।’

ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ানোর পেছনে বড় একটা ভূমিকা আছে আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেটের কূটনৈতিক সংযোগ কাজে লাগিয়ে পিসিবি ও আইসিসিকে নিয়ে একটা সমাধান সূত্র বের করেছেন। ক্রিকেটের এই ডিপ্লোমেসিকে বুলবুল নাম দিয়েছেন ‘কাইট ডিপ্লোমেসি’ হিসেবে। লাহোরের সেই গুরুত্বপূর্ণ সভার আগে বসন্ত উৎসবে তাঁর ঘুড়ি ওড়ানোর ঘটনা বেশ নজর কেড়েছিল। সেখান থেকে এসেছে ‘কাইট ডিপ্লোমেসি’।

আইসিসি চেয়েছিল, ১৫ ফেব্রুয়ারি রোববার বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদাসায় বসে ম্যাচটি উপভোগ করেন। তবে বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকায় বুলবুল সে আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন না।

আমার বার্তা/এমই

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

নাটকীয়তা শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ভারত-পাকিস্তানের দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচ হওয়া নিয়ে প্রথমে বাগড়া

প্রত্যাবর্তনে আল-নাসরের জয়ে গোল করলেন রোনালদো

৩ ম্যাচ না খেলার পর অবশেষে গতকাল শনিবার সৌদি আরবের ক্লাব আল-নাসরের জার্সিতে মাঠে নেমেছেন

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাদের মতো সংসদ নির্বাচনে অংশ নেননি তামিম ইকবাল। তবে

আসিফ মাহমুদের লাগামহীন মন্তব্যে ক্ষতিগ্রস্ত ক্রীড়াঙ্গন: আমিনুল হক

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বেপরোয়া কথাবার্তার কারণে দেশের ক্রীড়াঙ্গন ব্যাপক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব