ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

আসিফ মাহমুদের লাগামহীন মন্তব্যে ক্ষতিগ্রস্ত ক্রীড়াঙ্গন: আমিনুল হক

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৪
আমিনুল হক ও সজীব ভুইয়া। ছবি : সংগৃহীত

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বেপরোয়া কথাবার্তার কারণে দেশের ক্রীড়াঙ্গন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলার বিএনপি নেতা আমিনুল হক। শনিবার রাজধানীর পল্লবীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এই মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে গত বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেন।

আসিফ মাহমুদের সমালোচনা করে সাফজয়ী গোলরক্ষক আমিনুল বলেন, ‘আসিফ বয়সে অনেক তরুণ এবং অভিজ্ঞতায় অপরিপক্ক। এত অল্প বয়সে বিশাল দায়িত্ব পাওয়ায় তার কথাবার্তায় লাগাম ছিল না। তার এমন আচরণের মাশুল গুনতে হয়েছে আমাদের ক্রীড়াঙ্গনকে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গে আমিনুল হক দাবি করেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা সুপরিকল্পিত জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে। তিনি বলেন, ‘আমি আসলে তাকে নিয়ে কথা বলতে চাইনি, কারণ সম্পূর্ণ ষড়যন্ত্রটি ছিল আমাকে টার্গেট করে। এনসিপি, জামায়াত এবং সরকারের সরাসরি মদদে ভোট কারচুপি করা হয়েছে, যার অকাট্য প্রমাণ আমার কাছে আছে। জনগণ আমার সাথেই আছে এবং আমি আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায়বিচার পাব বলে আশা রাখি।’

আমার বার্তা/এমই

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

নাটকীয়তা শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ভারত-পাকিস্তানের দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচ হওয়া নিয়ে প্রথমে বাগড়া

প্রত্যাবর্তনে আল-নাসরের জয়ে গোল করলেন রোনালদো

৩ ম্যাচ না খেলার পর অবশেষে গতকাল শনিবার সৌদি আরবের ক্লাব আল-নাসরের জার্সিতে মাঠে নেমেছেন

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাদের মতো সংসদ নির্বাচনে অংশ নেননি তামিম ইকবাল। তবে

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

আজ সকালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব