ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইনজুরিতে ইউরোপিয়ান ফুটবলে খেলা ফুটবলারকে হারাল আর্জেন্টিনার প্রতিপক্ষ

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ১০:৩৭

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শুরু হওয়ার তিন দিন আগে বড় ধাক্কা খেলো গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ দল। ‘জে’ গ্রুপের দল জর্ডান ইনজুরিতে তাদের খেলোয়াড় ইব্রাহিম সাবরাকে হারিয়েছে। তাদের ২৬ জনের স্কোয়াডে থাকা দুই ইউরোপিয়ান ফুটবলারের একজন এই ২০ বছর বয়সী স্ট্রাইকার।

ক্রোয়েশিয়ান প্রথম বিভাগের দল লোকোমোতিভা জাগরেবে খেলেন ইব্রাহিম। বাম গোড়ালি গুরুতরভাবে মচকে যাওয়ায় বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। গত রোববার কলম্বিয়ার বি পক্ষে এক প্রীতি ম্যাচে চোট পান তিনি। ম্যাচটি ২-০ তে হেরে যায় জর্ডান। সোমবার তার স্থলাভিষিক্তের নাম ঘোষণা করেছে দল।

ইব্রাহিম এই বছর ক্রোয়েশিয়ান দলের হয়ে ১৪ ম্যাচ খেলে দুটি গোল করেছেন। তুরস্কের গোজতেপে থেকে দলটিতে ধারে খেলছেন তিনি। জাতীয় দলের সম্ভাবনাময়ী তরুণ ফুটবলার হিসেবে ভাবা হচ্ছিল তাকে, যদিও শুরুর একাদশে তার খেলা অনিশ্চিত ছিল। তার সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা অন্য ইউরোপিয়ান খেলোয়াড় হলেন ফ্রান্সের স্তাদে রেনেসের স্ট্রাইকার মুসা আল তামারি।

ইব্রাহিমের জায়গায় ২০ বছর বয়সী মোহাম্মদ আবু গাউসকে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় লিগের দল আল হুসেইনের লেফটব্যাক তিনি। তার মানে, ইব্রাহিমকে হারিয়ে আক্রমণভাগে বড় ধাক্কা খেয়েছে জর্ডান।

জর্ডান প্রথমবার বিশ্বকাপে খেলবে। জে গ্রুপে তারা তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। ডালাসে ২৭ জুন মুখোমুখি হবে দুই দল। তাদের অন্য দুই প্রতিপক্ষ আলজেরিয়া ও অস্ট্রিয়া।

আমার বার্তা /জেএইচ

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

ফুটবল বিশ্বকাপ শুধু উত্তেজনাপূর্ণ ম্যাচ আর তারকাখচিত লড়াইয়ের মঞ্চই নয়, বরং এখানে কঠোর নিয়ম-কানুনের একটি

বিটিভিতে বিশ্বকাপ ‘জনগণের টাকা খরচ করা ছাড়াই’

দুই দিন পরই বিশ্বকাপ শুরু। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল যা কিছু দিন আগে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়