
শেষ হল ডি গ্রুপের ম্যাচ, যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ে ড্র করেছে। স্বাগতিকরা শেষ বত্রিশের টিকিট কাটলেও, ৩-২ গোলে জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টার্কিশরা। গোলশূন্য ম্যাচ শেষে নকআউটে গেছে অজিরা, তবে গ্রুপের তিনে থেকে সেরা আটের জন্য অপেক্ষা করতে হচ্ছে প্যারাগুয়েকে।
যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেছেন অস্টন ট্রাস্টি এবং সেবাস্তিয়ান বেরহাল্টার। তুরস্কের হয়ে গোল করেন আরদা গুলের, ওরকুন কুর্কচু এবং কান আয়হান।
তিন ম্যাচ শেষে ২ জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে নকআউটের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র। ১টি করে জয়, ড্র এবং হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে পরের রাউন্ডে অস্ট্রেলিয়া। একই সমীকরণে গোল ব্যবধানে পিছিয়ে তিনে প্যারাগুয়ে, নকআউটে যেতে তাদের নির্ভর করতে হবে অন্য গ্রুপের খেলার ফলাফলের উপর। কেবল ১ জয় ও দুই হারে ৩ পয়েন্টে টেবিলে তলানিতে শেষ করল তুরস্ক।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে কোন গোল না হলেও, সান ফ্রান্সিসকোর লেভি’স স্টেডিয়ামে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের ম্যাচে গোল হয়েছে পাঁচটি। ম্যাচের তিন মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা গোল করেন অস্টন ট্রাস্টি, ১০ মিনিটে আরদা গুলের গোলে সমতায় ফেরে তুরস্ক। ৩১ মিনিটে ওরকুন কুর্কচুর গোলে এগিয়ে যায় তারা। ৪৯ মিনিটে আবারও সেবাস্তিয়ান বেরহাল্টার গোলে সমতায় আসে যুক্তরাষ্ট্র। ম্যাচের ঠিক শেষ মিনিটে কান আয়হানের গোলে জয় পায় তুরস্ক, এ জয়েও বিদায় নিতে হয় দেশটিকে।
আমার বার্তা/এমই

