ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১০:৩৩

বিশ্বকাপজুড়ে অপরাজিত স্পেনের সামনে এবার ছিল কঠিন পরীক্ষা! বেলজিয়ামই প্রথম দল, যারা এই টুর্নামেন্টে স্পেনের রক্ষণভাগ ভেঙে গোল করতে সক্ষম হয়। অবশ্য শেষ হাসি হেসেছে লুইস দে লা ফুয়েন্তের দলই। বদলি নেমে ম্যাচের ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর গোলে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।

লস অ্যাঞ্জেলেসে আজ ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে স্পেন। লামিন ইয়ামাল, দানি অলমো, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবালের দ্রুত পাসিংয়ে বারবার চাপে পড়ে বেলজিয়ামের রক্ষণ। কয়েকটি সুযোগ তৈরি হলেও প্রথম গোল আসে ৩০তম মিনিটে। পেদ্রো পোরোর নিচু ক্রস থেকে অলমোর শট দারুণভাবে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। তবে ফিরতি বলে সবার আগে পৌঁছে জালে জড়িয়ে দেন ফাবিয়ান রুইস।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি স্পেন। কিন্তু ৪১তম মিনিটে বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে তারা। দ্রুত পাল্টা আক্রমণে ডান প্রান্ত থেকে টিমোথি কাস্তানিয়ে নিখুঁত ক্রস তুলে দেন বক্সে। সেখানে তরুণ ডিফেন্ডার পাও কুবারসিকে হারিয়ে দুর্দান্ত হেডে উনাই সিমোনকে পরাস্ত করেন চার্লস ডি কেটেলার। সেই গোলে ১-১ সমতায় ফেরে বেলজিয়াম এবং স্পেনের টানা পাঁচ ম্যাচের ক্লিনশিটের অবসান ঘটে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। লামিন ইয়ামালের ড্রিবলিং ও সৃজনশীলতায় একের পর এক সুযোগ তৈরি হলেও বারবার দেয়াল হয়ে দাঁড়ান কোর্তোয়া। ৫৬তম মিনিটে পেদ্রি ও ফেরান তোরেসকে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন স্পেনের কোচ।

অন্যদিকে রোমেলু লুকাকু, অ্যাক্সেল ভিতসেলদের মাঠে নামিয়ে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। তবে ৭১তম মিনিটে বড় ধাক্কা খায় তারা। উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। চোখে জল নিয়েই বেঞ্চে ফিরতে হয় তাকে। তার জায়গায় নামেন সেনে ল্যামেন্স।

কোর্তোয়ার বিদায়ের পর স্পেনের চাপ আরও বাড়তে থাকে। ইয়ামাল, পেদ্রি ও রদ্রির নিয়ন্ত্রণে মাঝমাঠ পুরোপুরি দখলে নেয় লা রোহা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই আসে সিদ্ধান্তসূচক মুহূর্ত।

৮৮তম মিনিটে পাও কুবারসির দূরপাল্লার শট ল্যামেন্স ঠিকভাবে তালুবন্দি করতে পারেননি। বল তার হাত ফসকে সামনে পড়তেই সুযোগ লুফে নেন বদলি নামা মিকেল মেরিনো। খুব কাছ থেকে বল জালে ঠেলে দিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষেও শেষ মুহূর্তে জয়সূচক গোল করেছিলেন মেরিনো; এবারও একই ভূমিকায় দলের ত্রাতা হয়ে ওঠেন এই মিডফিল্ডার।

শেষ কয়েক মিনিটে মরিয়া চেষ্টা চালিয়েও আর সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে স্পেন শিবির।

৭০ শতাংশ বলের দখল, ১৬টি শট এবং পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল—সব মিলিয়ে স্পেন তাদের আধিপত্যের যথার্থ প্রতিফলনই পেয়েছে। তবে বেলজিয়ামও লড়াই করেছে সাহসিকতার সঙ্গে এবং এই বিশ্বকাপে স্পেনের অজেয় রক্ষণে প্রথম ফাটল ধরানোর কৃতিত্ব তাদেরই।

এই জয়ের ফলে সেমিফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে এবার আরেক শক্তিশালী প্রতিপক্ষ-কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

আমার বার্তা /জেএইচ

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল। লিওনেল মেসিদের ওপর তাদের এতটাই বিশ্বাস ছিল যে, সুইজারল্যান্ড সমতা

ফাউলের অভিনয় করে লাল কার্ড সুইস ফরোয়ার্ডের

৬৭ মিনিটে গোল করে সুইজারল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফেরায়। ৫ মিনিট পর তারা ১০ জনের

বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসের নতুন এক অধ্যায়ের জন্ম হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে নিজের বুট উপহার দিলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ৬ জুলাই রাতেই। শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি